Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কোহলির বেঙ্গালুরুকে দুরমুশ করল দাদার দিল্লি, সল্টের ঝোড়ো ইনিংস নজর কাড়ল

দ্য ওয়াল ব্যুরো: মর্যাদার ম্যাচ বলা হচ্ছিল এই মহারণকে। সেই ম্যাচে কোটলা ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলির (Virat Kohli) বেঙ্গালুরুকে হারিয়ে দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি (Delhi)। দিল্লি জিতল সাত উইকেটে। প্রথমে ব্যাটিং করে কোহলির বেঙ্

কোহলির বেঙ্গালুরুকে দুরমুশ করল দাদার দিল্লি, সল্টের ঝোড়ো ইনিংস নজর কাড়ল

শেষ আপডেট: 6 May 2023 19:26

দ্য ওয়াল ব্যুরো: মর্যাদার ম্যাচ বলা হচ্ছিল এই মহারণকে। সেই ম্যাচে কোটলা ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলির (Virat Kohli) বেঙ্গালুরুকে হারিয়ে দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি (Delhi)। দিল্লি জিতল সাত উইকেটে।

প্রথমে ব্যাটিং করে কোহলির বেঙ্গালুরু তুলেছিল ১৮১/৪। জবাবে দিল্লি ক্যাপিটালস সহজে সেই রান তুলে দিয়েছে। ১৮৭/৩ করে দিয়েছে ২০ বল বাকি থাকতেই।

এই ম্যাচে কোহলি ৫৫ রান করেছেন। তিনি আইপিএলে মোট সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। কিন্তু হলে কী হবে এই ম্যাচে জিতে দিল্লি জয় উপহার দিল তাদের ডিরেক্টর সৌরভকে।

দিল্লিকে জয় এনে দেওয়ার মূল কারিগর হলেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট। তিনি করেছেন ৪৫ বলে ৮৭ রান। তাঁর এই স্বপ্নের ইনিংসে রয়েছে আটটি চার ও ছয়টি ওভার বাউন্ডারি।

দিল্লি ক্যাপিটালস এই জয়ের সুবাদে আইপিএল প্লে-অফের লড়াইয়ে ভেসে থাকল। তারা হায়দরাবাদকে টপকে লিগ টেবিলের নয় নম্বরে উঠে এল। ধরে ফেলল কলকাতাকে।

কোটলায় টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি দলনায়ক ফ্যাফ ডু'প্লেসি। অ্যাওয়ে দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। আরসিবির হয়ে জোড়া হাফসেঞ্চুরি কোহলি ও মহিপালের।

কোহলি ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৫৫ রান করে আউট হন। মহীপাল ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিরাট ৪২ ও লোমরোর ২৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন।

এছাড়া নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন ফ্যাফ ডু'প্লেসি। তিনি ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৪৫ রান করে আউট হয়ে যান।

দিল্লির হয়ে অর্ধেকের বেশি কাজ করে দিয়েছেন সল্ট। পাশাপাশি রিলে রসৌও ৩৫ রান করে দলের জয় সহায়তা করেছেন।

সৌরভ-কোহলি কাছে এলেন, কথাও হল, কোটলা দেখল চেনা ছবি


```