Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

নাতির বয়সি যুবককে বিয়ে করেছেন ষাটোর্ধ্ব বৃদ্ধা! পেছনে লুকিয়ে আজব কারণ

দ্য ওয়াল ব্যুরো: ভালবাসার কাছে বাকি সবই যে তুচ্ছ, তা ফের একবার প্রমাণ করলেন আমেরিকার বাসিন্দা ষাটোর্ধ্ব চেরিল ম্যাকগ্রেগর। ভালবেসে তিনি বিয়ে করেছেন হাঁটুর বয়সি যুবক বছর চব্বিশের কুরান ম্যাককেইনকে। সোশ্যাল মিডিয়ায় ওই বৃদ্ধার কাহিনি ভাইরাল (

নাতির বয়সি যুবককে বিয়ে করেছেন ষাটোর্ধ্ব বৃদ্ধা! পেছনে লুকিয়ে আজব কারণ

শেষ আপডেট: 3 July 2022 12:53

দ্য ওয়াল ব্যুরো: ভালবাসার কাছে বাকি সবই যে তুচ্ছ, তা ফের একবার প্রমাণ করলেন আমেরিকার বাসিন্দা ষাটোর্ধ্ব চেরিল ম্যাকগ্রেগর। ভালবেসে তিনি বিয়ে করেছেন হাঁটুর বয়সি যুবক বছর চব্বিশের কুরান ম্যাককেইনকে। সোশ্যাল মিডিয়ায় ওই বৃদ্ধার কাহিনি ভাইরাল (viral) হতেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কেউ কেউ শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দম্পতিকে। আবার অনেকের কটাক্ষের শিকারও হয়েছেন দুজন।

জানা গিয়েছে যে, ৬১ বছরের বৃদ্ধা চেরিলের সঙ্গে ২৪ বছরের কুরানের প্রথম আলাপ হয় ২০১২ সালে। কুরানের তখন সবে ১৪ বছর বয়স। যে রেস্তোরাঁতে দুজনের আলাপ হয়, ঘটনাচক্রে সেটির ম্যানেজার চেরিলেরই ছেলে। সেই আলাপের পর থেকেই ধীরে ধীরে একে অপরের ঘনিষ্ঠ শুরু করেন চেরিল ও কুরান। শুনতে অবাক লাগলেও কুরান প্রায় চেরিলের নাতিরই বয়সি।

আরও পড়ুন: ডেটে না গিয়ে টাকা জমাতেন যুগল, কুড়িতেই কিনলেন ২ কোটির বাড়ি!

অবশেষে ৯ বছর চুটিয়ে প্রেম করার পর গতবছর, অর্থাৎ ২০২১-এর সেপ্টেম্বর মাসে কুরান ও চেরিল বিয়ে সেরে ফেলেন। এই ঘটনা দুইজনের পরিবারে জানাজানি হতে সকলেই অবাক বনে যান। কিন্তু প্রথমে অনেকেই হয়ত জানতে পারেননি এই বিয়ের নেপথ্যে লুকিয়ে রয়েছে একটি বিশেষ কারণ। যা নিয়েই নতুন করে চাঞ্চল্য (viral) সৃষ্টি হয়েছে।

viral

জানা গিয়েছে, চেরিল কুরানকে বিয়ে করেছেন নতুন সন্তানের জন্য। ইতিমধ্যেই তিনি সাত সন্তানের মা। এবার অষ্টম সন্তান পাওয়ার জন্যেই ফের বিয়ে করেছেন, সূত্রের খবর এমনই। তবে এই বয়সে এসে শারীরিকভাবে তিনি নতুন সন্তান ধারণে হয়ত সক্ষম হবেন না। তাই সারোগেসির মাধ্যমে নতুন সন্তান চেয়েছেন চেরিল। জানা গিয়েছে, এই ঘটনায় তাঁদের খরচা হবে প্রায় ১ কোটি ১৩ লক্ষ টাকা।

viral

কুরান জানিয়েছেন, সমস্ত প্রক্রিয়া ঠিকঠাক এগোতে থাকলে আগামী বছরের মধ্যেই তাঁদের ঘর আলো করে নতুন সন্তান আসবে। এদিকে চেরিলও নতুন সন্তান আসার আনন্দে উদ্বেল। অন্যদের কটাক্ষকে পাত্তা না দিয়েই সন্তানের জন্য ইতিমধ্যেই কেনাকাটা শুরু করে ফেলেছেন তিনি। কারণ, হাতে তো আর মাত্র কয়েকটা মাস। তারপরেই তাঁর কোলে আসবে অষ্টম সন্তান।


```