Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

জেল থেকে পালিয়েছিল বিচারাধীন বন্দিরা, পিটিয়ে মারল উন্মত্ত জনতা!

দ্য ওয়াল ব্যুরো: জেল (jail) থেকে পালিয়েছিল (escaped) ৫ জন বন্দি(prisoners)। প্রত্যেকেই বিচারাধীন। তবে পালিয়েও শেষরক্ষা হল না। ৫ জনের মধ্যে ৪ জনকেই পিটিয়ে মারল (lynched) ক্ষিপ্ত গ্রামবাসীরা (villagers)। ঘটনাটি ঘটেছে রবিবার মেঘালয়ের পশ্চ

জেল থেকে পালিয়েছিল বিচারাধীন বন্দিরা, পিটিয়ে মারল উন্মত্ত জনতা!

শেষ আপডেট: 12 September 2022 05:17

দ্য ওয়াল ব্যুরো: জেল (jail) থেকে পালিয়েছিল (escaped) ৫ জন বন্দি(prisoners)। প্রত্যেকেই বিচারাধীন। তবে পালিয়েও শেষরক্ষা হল না। ৫ জনের মধ্যে ৪ জনকেই পিটিয়ে মারল (lynched) ক্ষিপ্ত গ্রামবাসীরা (villagers)।

ঘটনাটি ঘটেছে রবিবার মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া হিল জেলায়। জওয়াই জেলা সংশোধনাগারে ছিল ওই বিচারাধীন বন্দিরা। তাদের মধ্যে একজন খুনের আসামি বলে জানা গেছে। রবিবার দুপুর ২টো নাগাদ সংশোধনাগারের নিরাপত্তারক্ষীদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় ওই ৫ জন। তাদের খুঁজতে বিশাল বাহিনী নিয়ে পথে নামে পুলিশ।

এরপরেই রবিবার বিকেল নাগাদ একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, কয়েকজন বন্দিকে পিটিয়ে মারছে উন্মত্ত গ্রামবাসীরা। লাঠি, লোহার রড দিয়ে তাদের মারতে দেখা যায় গ্রামের লোকজনকে। গনপিটুনিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। একজন কোনও মতে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, গ্রামবাসীরদের এই আক্রমনের খবর পেয়েছে তারা। তবে ঘটনার জেরে বন্দিদের মৃত্যুর বিষয়টি এখনও স্বীকার করেনি পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে তবেই আসল ঘটনা জানানো হবে বলে জানিয়েছে তারা।

প্রয়াত দ্বারকার শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৯ বছর


```