Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফেলে দেওয়া কন্ডোম ধুয়ে, শুকিয়ে ফের বিক্রি! ভিয়েতনামে ধৃত মহিলা, বাজেয়াপ্ত ৩৬০ কেজি কন্ডোম

দ্য ওয়াল ব্যুরো: কন্ডোম ব্যবহার করে ফেলে দেওয়ারই নিয়ম। একই কন্ডোম দ্বিতীয় বার ব্যবহার করা যে কোনও সময়েই বিপজ্জনক ও অপরিচ্ছন্নতার নিদর্শন। কিন্তু এই ব্যবহার করা কন্ডোম নিয়েই জঘন্য এক ব্যবসা চলছে ভিয়েতনামে! জানা গেছে, ব্যবহার করে ফেলে দেওয়া

ফেলে দেওয়া কন্ডোম ধুয়ে, শুকিয়ে ফের বিক্রি! ভিয়েতনামে ধৃত মহিলা, বাজেয়াপ্ত ৩৬০ কেজি কন্ডোম

শেষ আপডেট: 24 September 2020 15:23

দ্য ওয়াল ব্যুরো: কন্ডোম ব্যবহার করে ফেলে দেওয়ারই নিয়ম। একই কন্ডোম দ্বিতীয় বার ব্যবহার করা যে কোনও সময়েই বিপজ্জনক ও অপরিচ্ছন্নতার নিদর্শন। কিন্তু এই ব্যবহার করা কন্ডোম নিয়েই জঘন্য এক ব্যবসা চলছে ভিয়েতনামে! জানা গেছে, ব্যবহার করে ফেলে দেওয়া কন্ডোম জোগাড় করে, সেগুলি ধুয়ে, শুকিয়ে, ফের প্যাকেটে ভরে, রীতিমতো নতুনের মতো করে বিক্রি করা হচ্ছে! রয়টার্স জানিয়েছে, ভিয়েতনাম পুলিশ সূত্রে খবর মিলেছে, সে দেশের দক্ষিণ বিন দুয়ং প্রদেশের একটি গুদামে হানা দিয়ে প্রচুর পরিমাণ এরকম কন্ডোমের খোঁজ মিলেছে। কন্ডোমের সংখ্যা ও পরিমাণ দেখে, ব্যবসার আয়তন আন্দাজ করে কার্যত চোখ কপালে উঠেছে পুলিশের। পুলিশ জানিয়েছে, বড় বড় কয়েক ডজন ব্যাগে ভর্তি শুধুই কন্ডোম। সে সবই ব্যবহার করার পরে ধুয়ে শুকিয়ে প্যাকেটবন্দি করা। মোট ৩৬০ কেজি কন্ডোম বাজেয়াপ্ত হয়েছে, সংখ্যার হিসেবে প্রায় সাড়ে তিন লক্ষটি! এই চরম বিপজ্জনক ও জঘন্য জালিয়াতিতে এক মহিলাকে গ্রেফতারও করেছে পুলিশ। রয়টার্স জানিয়েছে, ধৃত মহিলা জেরার মুখে পুলিশের কাছে জানিয়েছেন, বিভিন্ন আবর্জনার স্তূপ থেকে কন্ডোম খুঁজে খুঁজে জড়ো করা হয়। তার পরে সেগুলি গরম জলে ধুয়ে, শুকনো করে, নকল পেনিসের মধ্যে পরিয়ে আকার ঠিক করে, ফের নতুনের মতো করে তোলা হয়। সেগুলিই বিক্রি হয়। ওই মহিলা এ-ও স্বীকার করেছেন, এই কাজটি করার জন্য, এক কেজি কন্ডোম পিছু তিনি .১৭ মার্কিন ডলার করে পারিশ্রমিক পান বলেও জানিয়েছেন। তবে এভাবে কত ব্যবহৃত কন্ডোম ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, কতই বা বিক্রি করা হয়েছে, তা এখনও জানা যায়নি। ওই গুদামের মালিক কে, এই ব্যবসাটিই বা কাদের—তা নিয়ে এখনও অন্ধকারে ভিয়েতনামের পুলিশ। শুধু তাই নয়, এই কন্ডোমের ব্যবসা মূলত কোন এলাকায় চলে, তাও এখনও বোঝা যায়নি। ভিয়েতনামের বাইরেও এই ব্যবসার জাল ছড়িয়ে থাকতে পারে বলে আন্দাজ করছে পুলিশ। কোনও আন্তর্জাতিক চক্রের যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে তাও।

```