Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধান

উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়ে ভিডিও করে বিপাকে জেলা সভাপতি, প্রশ্ন উঠতেই মোছা হল পোস্ট

এবার পরীক্ষা কেন্দ্রে ঢুকে ভিডিও করে আরও এক বিতর্কের জন্ম দিলেন মুর্শিদাবাদের জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা। এমনকী সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন তিনি।

উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়ে ভিডিও করে বিপাকে জেলা সভাপতি, প্রশ্ন উঠতেই মোছা হল পোস্ট

শেষ আপডেট: 20 February 2024 21:06

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: উচ্চ মাধ্যমিকের শুরুতেই প্রশ্ন বিক্রি করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার পরীক্ষা কেন্দ্রে ঢুকে ভিডিও করে আরও এক বিতর্কের জন্ম দিলেন মুর্শিদাবাদের জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা। এমনকী সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন তিনি। মুর্শিদাবাদের সভাধিপতির এমন কাণ্ড নজরে আসতেই হইচই পড়ে গেছে। পরীক্ষা চলাকালীন জেলা সভাধিপতিকে কীভাবে স্কুলে ঢুকতে দেওয়া হল? তানিয়ে প্রশ্নের সম্মুখীন স্কুল কর্তৃপক্ষ।

ঘটনার সূত্রপাত সোমবার। সুতির ছাবঘাঁটি কে ডি বিদ্যাপীঠ ও সামশেরগঞ্জের পঞ্চগ্রাম আইএসএ হাইস্কুলে গেছিলেন রুবিয়া সুলতানা। সেখানে তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে পরীক্ষার চলার সময়ে ক্লাসরুমে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন। সেই সময়ে রুবিয়া সুলতানার সঙ্গে বেশি কয়েকজন অনুগামী ছিলেন। অভিযোগ, তখন জেলা সভাধিপতি মোবাইলে ভিডিও করেন। পরে সেই ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেন।এর পরেই শুরু হয় বিতর্ক। 

বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই আই এস এ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেবুব ইশা জানিয়েছেন, চারটি স্কুলের সিট পড়েছে। যারা পরিদর্শনে এসেছিলেন, তাঁরা সকলেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রতিনিধি। স্কুলের পুরো পরীক্ষা সিসিটিভির আওতাধীন। ছবি তুলে ফেসবুকে পোস্ট করে থাকলে সেটা তাদের নিজস্ব ব্যাপার।

যদিও এ ব্যাপারে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানার দাবি, "আবেগের বশেই পড়ুয়া ফেসবুকে পোস্ট করেছে। বিষয়টি বুঝতে পেরে ডিলিট করে দেওয়া হয়েছে সেই ভিডিও।"


```