Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছোট পোশাক পরেই মেয়েরা ধর্ষণকে ডেকে আনে, এক মহিলার মন্তব্যে নেট দুনিয়ায় তুলকালাম

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের পোশাকের মাপজোকই নাকি পুরুষের উত্তেজনা বৃদ্ধির মূল কারণ। পোশাক তার ডিজাইনে যত খোলামেলা হবে, তার দৈর্ঘ্যে যত হাঁটু ছাড়িয়ে উপরে উঠবে ততই নাকি সমাজে ধর্ষণ-শ্লীলতাহানির মতো অপরাধ বাড়বে। এমন দাবি করেই সোশ্যাল মিডিয়ায় র

ছোট পোশাক পরেই মেয়েরা ধর্ষণকে ডেকে আনে, এক মহিলার মন্তব্যে নেট দুনিয়ায় তুলকালাম

শেষ আপডেট: 30 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের পোশাকের মাপজোকই নাকি পুরুষের উত্তেজনা বৃদ্ধির মূল কারণ। পোশাক তার ডিজাইনে যত খোলামেলা হবে, তার দৈর্ঘ্যে যত হাঁটু ছাড়িয়ে উপরে উঠবে ততই নাকি সমাজে ধর্ষণ-শ্লীলতাহানির মতো অপরাধ বাড়বে। এমন দাবি করেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছেন মধ্যবয়সী এই মহিলা। ঠিক ভাইরাল হয়েছেন বললে ভুল বলা হবে, তাঁর কথোপকথন ফেসবুকে ভাইরাল করে দেওয়া হয়েছে, এবং সেটা করেছেন দিল্লির একঝাঁক তরুণী। ঘটনা গুরুগ্রামের। এই ভিডিও এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে সম্প্রতি এমনই একটি ভিডিও পোস্ট করেছেন শিবানি গুপ্ত নামে দিল্লির এক তরুণী। তাঁর দাবি, তিনি এবং তাঁর কয়েকজন বান্ধবীকে রেস্তোরাঁ, মার্কেটে হেনস্থা করেছেন ওই মহিলা। যার মূল কারণ নাকি তাঁদের পোশাক। শিবানির অভিযোগ, অত্যন্ত কুরুচিকর ভাষায় তাঁদের আক্রমণ করেছিলেন মহিলা। তাঁর আরও অভিযোগ, ছোট পোশাক পরার কারণে তাঁদের ধর্ষণ করা উচিত, জোর গলায় পাঁচ জনকে শুনিয়ে এমন দাবিও করেছিলেন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা গেছে একটি শপিং সেন্টারের মধ্যে মাঝবয়সী ওই মহিলাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন জনা কয়েক তরুণী। কথোপকথনে গলার ঝাঁঝ বাড়ছে, উত্তেজনার পারদ চড়ছে। মহিলা ও তরুণীদের ঘিরে ছোটখাটো একটা ভিড়ও জমে গেছে। কথোপকথনের শুরুতেই রয়েছে, ‘কল দ্য পুলিশ।’ এই কথা শোনা গেছে মহিলার মুখেই। তারপরই একের পর এক প্রশ্ন, অভিযোগ-যুক্তি-পাল্টা যুক্তিতে তাপমাত্রার পারদ চড়েছে। এই কথোপকথনের বিস্তারে যাওয়ার আগে শিবানির অভিযোগ এবং তাঁর বান্ধবীদের দাবি একটু খতিয়ে দেখতে হবে। সেটা শুরু হয় এই ভিডিও শ্যুট হওয়ার কিছুক্ষণ আগে। https://www.facebook.com/shivani.gupta.31/videos/10156696568474934/ তরুণীদের দাবি, মহিলার সঙ্গে তাঁদের প্রথম সাক্ষাৎ সোহনা রোডের নুক্কাড়ওয়ালা রেস্তোরাঁয়। শিবানি ও তাঁর দলকে দেখেই নাক সিঁটকে মহিলা নাকি একের পর এক অশালীন ও কুরুচিকর মন্তব্য করতে শুরু করেন। আক্রমণটা শুরুই হয় পোশাক দিয়ে। ভিডিওতে দেখা গেছে, তরুণীদের সকলেই যে ছোট পোশাক পড়েছিলেন এমনটা নয়। দু’একজন বাদে বেশিরভাগের পরনেই ছিল লম্বা ঝুলের কুর্তি বা জিন্স-টপ। মহিলা নিজে পরেছিলেন জিন্স এবং কালোর উপর ছাপা প্রিন্টের লম্বা ঝুলের কুর্তি। শিবানির দাবি, তাঁরা যে দু’একজন মিনি স্কার্ট বা হাঁটু ঝুল মিডি পরেছিলেন তাঁদের দিকে তাকিয়েই মহিলা বলতে শুরু করেন, এমন পোশাকই নাকি ধর্ষণের মতো অপরাধকে নিমন্ত্রণ করে ডেকে আনে। মহিলারা ছোট ঝুলের পোশাক পরার কারণেই তাঁরা রাস্তাঘাটে যৌন হেনস্থার শিকার হন। শুধু এখানেই নাকি থামেননি মহিলা। অভিযোগ এমনটাও যে, মহিলা রেস্তোরাঁর সাত জন পুরুষকর্মীকে ডেকে বলেন ‘‘এই তরুণীরা অশালীন পোশাক পরেছে। এদের ধর্ষণ করুন।’’ এমন কথা শুনে তরুণীরা গর্জে উঠলে মহিলা নাকি সেখান থেকে পিঠটান দেন। রেস্তোরাঁর ঘটনার ইতি সেখানেই হয়নি। মহিলাকে ধাওয়া করে তরুণীরা একটি শপিং সেন্টারে ঢোকেন। ফের শুরু হয় বচসা। এবং সেই কথোপকথনই ভিডিও বন্দি হয়ে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গেছে, প্রথমে তরুণীদের এড়িয়ে চলার চেষ্টা করলেও তাঁরা মহিলাকে একটা সময় ঘিরে ধরেন। এমন মন্তব্যের জন্য বার বার ক্ষমা চাইতে বলেন। ভিডিওতে শোনা গেছে এক তরুণী বলছেন, ‘‘এই মুহূর্তে আপনাকে ক্ষমা চাইতে হবে। না হলে এই ভিডিও আমরা ভাইরাল করবো।’’ মহিলা পুলিশের হুমকি দিলেও পিছপা হননি তরুণীরা। বরং বলেছেন,‘‘ছোট পোশাকই যদি ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের মূল কারণ হয়, তাহলে দু’বছরের শিশু ও ৮০ বছরের বৃদ্ধা ধর্ষণের শিকার হন কেন? সালোয়ার কামিজেও মহিলারা যৌন হেনস্থার শিকার হন প্রায় প্রতিদিনই। এর কোনও সঠিক কারণ জানা আছে কি?’’ তরুণীদের এই কথায় সায় দিতে দেখা যায় শপিং সেন্টারের কয়েকজন পুরুষ কর্মীকেও। তবে শত প্রশ্নের মুখেও দমে যেতে দেখা যায়নি মহিলাকে। বদলে গলার আওয়াজ বেশ খানিকটা চড়িয়ে সরাসরি ভিডিওর দিকে তাকিয়ে তিনি বলেছেন, ‘‘আমি জোর দিয়ে বলছি মেয়েদের হেনস্থার মূল কারণ তাদের এই পোশাকের নির্বাচন। ছোট স্কার্ট, টিউব টপের মেয়েরা হেনস্থার মুখোমুখি হবে না তো কারা হবে?’’ সেই সঙ্গেই তাঁর দাবি, এইসব মেয়েদের নাকি কড়া হাতে শাসন করা উচিত অভিভাবকদের। মঙ্গলবার থেকে ফেসবুকে প্রায় ১,৬০০ বার শেয়ার হয়ে গেছে এই ভিডিও। কমেন্ট পড়েছে ২০০০টি। শেয়ার-কমেন্ট বেড়েই চলেছে লাফিয়ে লাফিয়ে। নিন্দার ঝড় উঠেছে মহিলার বিরুদ্ধে। নেটিজেনদের কেউ বলেছেন, ‘আন্টির এমন কথার প্রতিবাদ হওয়া উচিত। এই ভিডিও ভাইরাল করে খুব একটা ভুল কাজ হয়নি।’ প্রবাসীদের মধ্যে বেশ কয়েকজন বলেছেন, ‘আমরা দেশের বাইরে থাকি। এমন পোশাকে অভ্যস্ত। দেশের মানুষের এমন মানসিকতা দেখে ফিরতে ভয় করে।’ কথায় বলে, অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের শত্রু নাকি মেয়েরাই হয়। এই ভিডিও ফের সেই বিষয়টাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

```