
শেষ আপডেট: 18 September 2022 10:24
দ্য ওয়াল ব্যুরো: ঠেলাগাড়িতে (cart) থরে থরে সাজানো রয়েছে ফল ও সবজি (fruits and vegetables)। বিক্রির (selling) জন্যই রাখা রয়েছে সেসব। কিন্তু, তার আগেই সেই সবজি ও ফলে থুথু (spits) ফেলতে ও প্রস্রাব করতে (peeing) দেখা গেল স্বয়ং বিক্রেতাকে (vendor)!
সম্প্রতি এমন অভাবনীয় ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, ভিডিওটি উত্তরপ্রদেশের (Uttarpradesh) বরেলির ইজ্জতনগরের। দুর্গেশ গুপ্তা নামে ওই এলাকারই বাসিন্দা এক যুবক রেকর্ড করেছেন ভিডিওটি। তিনি গাড়ি নিয়ে কাজে বেরিয়েছিলেন। সেই সময় তাঁর চোখে পড়ে এই ঘটনাটি। সঙ্গে সঙ্গে গাড়ির ভিতর থেকেই পুরো ঘটনা ক্যামেরাবন্দি করে রাখেন দুর্গেশ। তারপর সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন সেই ভিডিও। মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তা।
ভিডিওতে দেখা যাচ্ছে, ঠেলাগাড়ির উপর থরে থরে সবজি এবং ফল সাজিয়ে বিক্রি করার জন্য প্রস্তুত রাখছে ঠেলাগাড়ির মালিক। কিন্তু তারপর আচমকাই সেই সমস্ত ফল ও সবজিতে প্রস্রাব করতে শুরু করে সে। সেগুলির উপর থুথু ফেলতেও দেখা যায় তাকে।
https://twitter.com/shubhankrmishra/status/1571029616504221696?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1571029616504221696%7Ctwgr%5E2a300d7f879e9444ee7db234d6d644bd600a9714%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.latestly.com%2Fsocially%2Findia%2Fnews%2Futtar-pradesh-shocker-vendor-spits-pees-on-vegetables-in-bareily-apologises-after-video-goes-viral-4216069.html
ভিডিও দেখে একই সঙ্গে তাজ্জব ও ক্ষুব্ধ নেটনাগরিকরা। কীভাবে এমন অন্যায় কাজ করতে পারল ওই সবজি বিক্রেতা, তা ভেবে কূলকিনারা পারছেন না কেউই। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই ও সবজি বিক্রেতাকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। জানা গেছে গত ৩৫ বছর ধরে ওই এলাকায় সবজি বিক্রি করে আসছে সে। ধরা পড়ার পর সে ক্ষমা চেয়েছে বলে জানা গেছে। তবে কেন সে এমন কাজ করল, তা জানা যায়নি। শুধু তাই নয়, এই কাজ কি সে প্রথম বার করল, নাকি আগেও করেছে, সেই বিষয়ে খোঁজ-খবর করা হচ্ছে।
চিনের পাহাড়ি এলাকায় বাস উল্টে প্রাণ গেল অন্তত ২৭ জনের, বছরের সবচেয়ে বড় পথ দুর্ঘটনা!