Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাগাতার বৃষ্টিতে চাষে ক্ষতি, লাগামছাড়া সবজির দাম! রবিবাসরীয় সকালে নাকানিচোবানি খেল মধ্যবিত্ত

বিক্রেতারা বলছেন, এই দরবৃদ্ধির জন্য দায়ী প্রকৃতি। নিম্নচাপের কারণে বিগত কয়েক সপ্তাহে রাজ্যজুড়ে হয়েছে তুমুল বৃষ্টি। বহু এলাকায় ডুবে গিয়েছে জমি, নষ্ট হয়েছে ফসল। ধ্বংস হয়েছে সবজি চাষ।

লাগাতার বৃষ্টিতে চাষে ক্ষতি, লাগামছাড়া সবজির দাম! রবিবাসরীয় সকালে নাকানিচোবানি খেল মধ্যবিত্ত

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 3 August 2025 11:24

দ্য ওয়াল ব্যুরো: টানা নিম্নচাপ আর তার জেরে লাগাতার বর্ষণ, গত দেড় মাস ধরে গোটা রাজ্য কার্যত ভাসছে। আর সেই ভেসে যাওয়া পরিস্থিতি টানছে মধ্যবিত্তের পকেটের সঞ্চয়ও। সবজির দাম আগুন, ফুলকপি, বেগুন, পটল থেকে কাঁকরোল, শশা, উচ্ছে, সব কিছুরই হু-হু করে দাম বাড়ছে। রবিবার সকালে বাজারে পা দিতেই দাম শুনে চোখ কপালে মধ্যবিত্তদের।

কলকাতা হোক বা বাঁকুড়া, হাবড়া হোক বা মালদহ, দাম সর্বত্র ঊর্ধ্বমুখী

ফুলকপি, যা সপ্তাহ দুয়েক আগে ৩০ টাকা পিসে পাওয়া যাচ্ছিল, এখন সেই কপি কিনতে দিতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। পটল ৪০-৫০ টাকার গণ্ডি ছাড়িয়ে এখন ৭০-৮০ টাকায়। বড় বেগুনের তো আর কথাই নেই, কোথাও কোথাও ১০০ টাকাও ছাড়িয়েছে।

উচ্ছে, কাঁকরোল, শশা, ওল, এদেরও কেজি প্রতি দর ৭০-৮০ টাকার ঘরে। ঢ্যাঁরশ মিলছে ৮০ টাকা কেজিতে। শীতকালীন প্রিয় সবজি লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকা পিস দরে। আর টমেটো, যা নিয়ে এক সময় রাজ্যজুড়ে বিতর্ক ছিল, তা এখন কলকাতায় বিকোচ্ছে ৭০-১০০ টাকা কেজিতে।

লঙ্কার দাম শুনে এদিন সকালে অবাক হয়েছেন অনেকে। লঙ্কা ছাড়াই বাজারের থলি নিয়ে বাড়ি ফিরেছেন। ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিকোচ্ছে এই সবজি।

বিক্রেতারা বলছেন, এই দরবৃদ্ধির জন্য দায়ী প্রকৃতি। নিম্নচাপের কারণে বিগত কয়েক সপ্তাহে রাজ্যজুড়ে হয়েছে তুমুল বৃষ্টি। বহু এলাকায় ডুবে গিয়েছে জমি, নষ্ট হয়েছে ফসল। ধ্বংস হয়েছে সবজি চাষ। তাই কমে গিয়েছে জোগান, আর চাহিদা বেড়ে যাওয়ায় চড়চড় করে বেড়েছে দাম।

কসবার একটি বাজারের বিক্রেতা বলছেন, 'সবজির আকাল বাজারে, কিছুই তেমন ভাল পাওয়া যাচ্ছে না। যা মিলছে তা আমাদেরই চড়া দামে কিনতে হচ্ছে ফলে দাম কমানোর সম্ভাবনা নেই। আমাদের হাতেও নেই কিছু।'

এদিকে ক্রেতাদের প্রশ্ন, 'রাজ্য সরকার তো বলেছিল বাজার মনিটরিং করবে। কোথায় গেল সেই টাস্ক ফোর্স? বিক্রেতারা যা খুশি দাম হাঁকাচ্ছে।'

গড়িয়াহাট বাজারের এক ক্রেতা বলছেন, 'হাজার টাকায় আর কিছু হচ্ছে না। ৪-৫ এর সংসারে খেতেই সব টাকা চলে যাচ্ছে। কীভাবে চলবে কে জানে। মাইনে তো বাড়ছে না, উল্টে খরচা আকাশছোঁয়া।'


```