
শেষ আপডেট: 26 March 2023 15:33
দ্য ওয়াল ব্যুরো: বন্দে ভারত ট্রেন নিয়ে বিতর্ক লেগেই রয়েছে। কখনও টিকিটের অতিরিক্ত ভাড়া কিংবা খাবারের গুণমান নিয়ে সমালোচনা, তো কখনও ঢিল ছুড়ে ট্রেনের কাচের জানলা ভেঙে দেওয়া- সব মিলিয়ে চালু হবার পর থেকেই খবরের শিরোনামে থাকে 'বন্দে ভারত এক্সপ্রেস'। এসবের মধ্যেই ফের সুসংবাদ দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ(Ashwini Vaishnaw)। রবিবার তিনি জানিয়েছেন, খুব শিগগিরই জম্মু এবং কাশ্মীরেও চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।
রেলমন্ত্রী জানিয়েছেন, অপেক্ষা শুধুই উধমপুর-শ্রীনগর-বারমুল্লা রেল সংযোগের কাজ শেষ হওয়ার। যে গতিতে কাজ এগোচ্ছে তাতে অনুমান চলতি বছরের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে। তারপরেই বিশ্বের উচ্চতম রেলসেতু চেনাব রেলব্রিজের (Chenab Rail Bridge) উপর দিয়েই কাশ্মীর উপত্যকার বুক চিরে হাওয়ার বেগে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।
https://twitter.com/AshwiniVaishnaw/status/1639950631141244932?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1639950631141244932%7Ctwgr%5Ea8415eca33267394f91c449f94d5c3c05fa9f93a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Findia%2Fvande-bharat-express-soon-in-jk-will-run-on-worlds-highest-chenab-rail-bridge-check-details-7389367.html
রেলমন্ত্রী আরও জানিয়েছেন, ট্রেনটির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকবে বাদগাঁওতে।
উধমপুর-শ্রীনগর-বারমুল্লা রেল প্রকল্পের মাধ্যমে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত হবে কাশ্মীর উপত্যকা। এই প্রকল্পের অধীনেই ১ হাজার ৪০০ কোটি টাকার বিনিময়ে তৈরি হয়েছে চেনাব রেলব্রিজ, তা ভারত তো বটেই, সারা পৃথিবীর মধ্যে উচ্চতম রেল সেতু। পাহাড়ের খাঁজে ধনুকাকৃতি এই ব্রিজটি তৈরি করা সিভিল ইঞ্জিনিয়ারদের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল। এই প্রকল্পের কাজ ২০০৪ সালেই অনুমোদন পেলেও চূড়ান্ত খারাপ আবহাওয়ার কারণে কাজ শেষ হতে দীর্ঘ সময় লেগে গেছে। অবশেষে গত বছরের ১৩ আগস্ট সেটির উদ্বোধন করা হয়।
শনিবার চেনা সেতু পরিদর্শন করে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। এর আগে তীব্র গতির বাতাস, চূড়ান্ত কম-বেশি তাপমাত্রা, ভূমিকম্পের ক্ষেত্রে সহনশীলতা এবং নদীর জলস্তর বৃদ্ধির ক্ষেত্রে সেতুটির সহ্যক্ষমতা পরীক্ষা করে দেখা হয়েছে। তবে এখনও মোটর ট্রলি এবং বোলেরো কাস্টমাইজড রেল অপারেশন পরীক্ষা বাকি রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
রূপান্তরকামী অন্বেষার গানে চোখের জলে ভাসল সুপার সিঙ্গারের মঞ্চ, ফিকে হয়ে গেল সব অপমান