Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

হতবাক, আতঙ্কিত! মণিপুর কাণ্ডে মোদী সরকারের 'ন্যায়বিচারের' চেষ্টাকে সমর্থন আমেরিকার

দ্য ওয়াল ব্যুরো: জাতিদাঙ্গায় বিধ্বস্ত মণিপুরে দুই মহিলাকে গণধর্ষণ করে নগ্ন করে হাঁটানোর ভিডিও (Manipur Video দেখে তারা হতবাক, আতঙ্কিত! এমনটাই জানাল মার্কিন যুক্তরাষ্ট্র (US on Manipur)। বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেদেশের স্টেস্ট

হতবাক, আতঙ্কিত! মণিপুর কাণ্ডে মোদী সরকারের 'ন্যায়বিচারের' চেষ্টাকে সমর্থন আমেরিকার

শেষ আপডেট: 26 July 2023 06:57

দ্য ওয়াল ব্যুরো: জাতিদাঙ্গায় বিধ্বস্ত মণিপুরে দুই মহিলাকে গণধর্ষণ করে নগ্ন করে হাঁটানোর ভিডিও (Manipur Video দেখে তারা হতবাক, আতঙ্কিত! এমনটাই জানাল মার্কিন যুক্তরাষ্ট্র (US on Manipur)।

বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেদেশের স্টেস্ট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন, 'মণিপুরে দুই মহিলার উপর এই চরম হামলার ভিডিও দেখে আমরা মর্মাহত ও আতঙ্কিত। নারীদের উপর হওয়া এই হিংসার ঘটনায় আমরা নিগৃহীতাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। তাঁদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য ভারত সরকারের প্রচেষ্টাকেও সমর্থন জানাচ্ছি আমরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে সমাজ ও সভ্যতার পক্ষে লজ্জাজনক বলে জানিয়েছেন, সেকথার উল্লেখ করে বেদান্ত প্যাটেল আরও জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাধানের পরিপন্থী। সেই সঙ্গে সমস্ত গোষ্ঠীর জীবন ও সম্পত্তি রক্ষা করতে এবং তাঁদের মানবিক চাহিদা পূরণের জন্য ভারত সরকারকে উৎসাহিত করছেন তাঁরা। (US on Manipur)

উল্লেখ্য, মণিপুরের পরিস্থিতি নিয়ে সুদীর্ঘ নীরবতার পর গত সপ্তাহে মৌনতা ভেঙেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাইরাল ভিডিও কাণ্ডে তিনি দাবি করেছিলেন, এই ঘটনা ১৪০ কোটি ভারতবাসীকে লজ্জিত করেছে । সেই সঙ্গে ঘটনায় অভিযুক্তদের কাউকে রেয়াত করে হবে না বলে জানিয়েছিলেন তিনি। যদিও তাঁর এই বিবৃতিতে সন্তুষ্ট হয়নি বিরোধীরা। দীর্ঘ ৭৯ দিন পর মণিপুর নিয়ে মোদীর বিবৃতিতে কেউ কুমিরের কান্না, কেউ বা 'যথেষ্ট নয়' বলে দাবি করেছিল।

উল্লেখ্য, গত ৩ মে থেকেই জাতিদাঙ্গায় দীর্ণ ভারতের উত্তর-পূর্বের এই রাজ্য। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসাত্মক হামলার ঘটনায় এখনও পর্যন্ত ১৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তার মধ্যেই গত সপ্তাহে সামনে আসে দুই কুকি মহিলার উপর নির্যাতনের এই ঘটনা। সেই ভয়ঙ্কর ভিডিও নিয়ে আন্দোলিত দেশ তো বটেই, বিদেশও। ভারতে নরেন্দ্র মোদী সরকার এবং বিরোধীদের মধ্যে সেই নিয়ে রাজনৈতিক তরজার মাঝেই এবার তা নিয়ে মুখ খুলল আমেরিকা।

কেস ডায়েরিতে নাবালিকার তথ্য প্রকাশ, দুই পুলিশ অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ হাইকোর্টের


```