Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

১৮ মিনিটে ধরবে কোভিড সংক্রমণ, জরুরি ভিত্তিতে সুইস ফার্মের অ্যান্টিবডি টেস্টে সম্মতি আমেরিকার

দ্য ওয়াল ব্যুরো: খরচসাপেক্ষ আরটি-পিসিআর টেস্টের বদলে জরুরি ভিত্তিতে অ্যান্টিবডি স্ক্রিনিং টেস্টেই সম্মতি দিচ্ছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। সুইস মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ রস হোল্ডিং এজি জানিয়েছে, তাদের অ

১৮ মিনিটে ধরবে কোভিড সংক্রমণ, জরুরি ভিত্তিতে সুইস ফার্মের অ্যান্টিবডি টেস্টে সম্মতি আমেরিকার

শেষ আপডেট: 3 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: খরচসাপেক্ষ আরটি-পিসিআর টেস্টের বদলে জরুরি ভিত্তিতে অ্যান্টিবডি স্ক্রিনিং টেস্টেই সম্মতি দিচ্ছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। সুইস মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ রস হোল্ডিং এজি জানিয়েছে, তাদের অ্যান্টিবডি টেস্টে ১৮ মিনিটের মধ্যে ধরা পড়বে কোভিড সংক্রমণ। ঘণ্টায় ৩০০টিরও বেশি টেস্ট করা যাবে এই কিট দিয়ে। টেস্টের রেজাল্টও হবে নির্ভুল। সুইৎজারল্যান্ডের মাল্টিন্যাশনাল হেলথকেয়ার কোম্পানি রস গ্রুপের ফার্মাসিউটিক্যালসও আছে, আবার ডায়াগনস্টিক সেন্টারও আছে। কোভিড ভ্যাকসিন ও ড্রাগ নিয়ে ইতিমধ্যেই গবেষণা করছে রস গ্রুপ। করোনা টেস্ট কিট নিয়ে তাদের গবেষণা শুরু হয়েছে সেই মার্চ থেকেই। রস ডায়াগনস্টিক ইউনিটের প্রধান থমাস স্কিনেকার বলেছেন, ১৪ দিনের মধ্যে পাঁচ হাজার কোভিড পজিটিভ রোগীর রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে এই টেস্ট কিট দিয়ে। পরীক্ষার ফল ৯৯.৮% নির্ভুল এসেছে। ১৮ মিনিটের মধ্যেই সংক্রমণ ধরে দিয়েছে এই অ্যান্টিবডি টেস্ট কিট। https://twitter.com/Roche/status/1257247344963186688 থমাসের কথায়, আরটি-পিসিআর (রিভার্স ট্রান্সক্রিপটেজ-পলিমারেজ চেন রিঅ্যাকশন) হল এমন একটি টেস্ট যাতে ধরা যায় শরীরে বাসা বাঁধা ভাইরাসের জিনোমের প্রকৃতি কী। অর্থাৎ সেটি আরএনএ ভাইরাস কিনা। কোভিড-১৯ সংক্রমণ হলে আরটি-পিসিআর টেস্টেই নির্ভুল রেজাল্ট পাওয়া যায়। তবে এই টেস্ট করতে বহু সময় লাগে এবং খরচও অনেক। সেখানে অ্যান্টিবডি টেস্ট কিট সংক্রমণের পরীক্ষা করা যায় খুব দ্রুত। তবে যেহেতু অ্যান্টিবডি টেস্টে অমীমাংসিত ফল আসছে বলে অভিযোগ উঠেছে নানা জায়গায়, তাই এই স্ক্রিনিং টেস্টে এখন খুব বেশি ভরসা করা যাচ্ছে না। থমাস বলেছেন, তাদের গ্রুপের বানানো এই অ্যান্টিবডি টেস্ট কিট কোভিড-১৯ সংক্রমণ নির্দিষ্ট করে চিহ্নিত করতে পারে। রক্তের নমুনায় যদি করোনার স্ট্রেন না থেকে অন্য কোনও সংক্রমণ থেকে থাকে তাহলে টেস্টের রেজাল্ট নেগেটিভ আসবে। সঠিক ভাবে কোভিড-১৯ চিহ্নিত করার মতো করেই বানানো হয়েছে এই টেস্ট কিটকে। রস গ্রুপের তরফে জানানো হয়েছে, এফডিএ জরুরি ভিত্তিতে এই অ্যান্টিবডি টেস্টে সম্মতি দিয়েছে। এই টেস্ট কিট গোটা বিশ্বেই ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে এই সুইস ফার্ম।

```