Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ইমরানের দূত ভারতের শত্রুদের সমর্থন করেছিলেন, বাইডেনকে সতর্ক করলেন মার্কিন কংগ্রেসম্যান

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকায় পাকিস্তানের রাষ্ট্রদূত (Ambassador) নিযুক্ত হতে চলেছেন মাসুদ খান (Masud Khan) নামে এক কূটনীতিক। তার আগে স্কট পেরি নামে এক মার্কিন কংগ্রেসম্যান চিঠি লিখে সতর্ক করলেন প্রেসিডেন্ট জো বাইডেনকে (Joe Biden)। চিঠিতে স্কট

ইমরানের দূত ভারতের শত্রুদের সমর্থন করেছিলেন, বাইডেনকে সতর্ক করলেন মার্কিন কংগ্রেসম্যান

শেষ আপডেট: 31 January 2022 13:24

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকায় পাকিস্তানের রাষ্ট্রদূত (Ambassador) নিযুক্ত হতে চলেছেন মাসুদ খান (Masud Khan) নামে এক কূটনীতিক। তার আগে স্কট পেরি নামে এক মার্কিন কংগ্রেসম্যান চিঠি লিখে সতর্ক করলেন প্রেসিডেন্ট জো বাইডেনকে (Joe Biden)। চিঠিতে স্কট লিখেছেন, মাসুদ খান জঙ্গিদের সমর্থন করেছিলেন। যারা ওই অঞ্চলে আমাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে, মাসুদ খান তাদের ঘনিষ্ঠ। চিঠিতে লেখা হয়েছে, ‘মাসুদ খানকে এখনই পাকিস্তানের দূত হিসাবে স্বীকার করতে রাজি নয় আমেরিকার বিদেশ দফতর। বিদেশ দফতরের এই অবস্থানে আমি উৎসাহিত হয়েছি। মাসুদ খান একজন জেহাদি। তাঁকে যেন আমেরিকায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসাবে মেনে না নেওয়া হয়।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করে স্কট লিখেছেন, তাঁর সরকার ভুল করে মাসুদ খানকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করেছে। মনে হয় পাকিস্তান প্রশাসন আমেরিকাকে ঘৃণা করে। স্কট লিখেছেন, ‘মাসুদ খান হিজবুল মুজাহিদিনের মতো বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনকেও সমর্থন করেছেন। তিনি যুবকদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, বুরহান ওয়ানির আদর্শ অনুসরণ করতে হবে।’ পরে স্কট লিখেছেন, একসময় জঙ্গি আফিয়া সিদ্দিকিকে মুক্তি দেওয়ার জন্য সরব হয়েছিলেন মাসুদ খান। সিদ্দিকি একসময় মার্কিন সেনাদের হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। ২০১০ সালে তিনি দোষী সাব্যস্ত হন। তারপর থেকেই জেহাদিরা সিদ্দিকির মুক্তির দাবি জানিয়ে আসছে।

```