Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আধুনিক যুদ্ধবিমান বানাতে ভারতের পাশে লকহিড মার্টিন, আরও মজবুত হবে প্রতিরক্ষা

দ্য ওয়াল ব্যুরো: ভারতের জন্য বিধ্বংসী যুদ্ধবিমান বানাতে প্রস্তত যুদ্ধপ্রযুক্তিতে পৃথিবীর অন্যতম সেরা মার্কিন কোম্পানি লকহিড মার্টিন। ভারতীয় বায়ুসেনার জন্য যে কোনও মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট বানাতে তৈরি তারা। তেজসের নতুন প্রজন্মের নকশা বা

আধুনিক যুদ্ধবিমান বানাতে ভারতের পাশে লকহিড মার্টিন, আরও মজবুত হবে প্রতিরক্ষা

শেষ আপডেট: 13 February 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতের জন্য বিধ্বংসী যুদ্ধবিমান বানাতে প্রস্তত যুদ্ধপ্রযুক্তিতে পৃথিবীর অন্যতম সেরা মার্কিন কোম্পানি লকহিড মার্টিন। ভারতীয় বায়ুসেনার জন্য যে কোনও মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট বানাতে তৈরি তারা। তেজসের নতুন প্রজন্মের নকশা বানাচ্ছে ভারত। ক্ষিপ্রতায় ও আক্রমণের শক্তিতে তেজসের এই সুপারসনিক এয়ারক্রাফ্ট হবে রাফালের চেয়েও এককাঠি উপরে। তেজসের এই প্রযুক্তিতে আরও বদল আনতে ভারতের হাত ধরার আশ্বাস দিয়েছে লকহিড মার্টিন। প্রতিরক্ষায় ভারতের হাত ধরতে আগেও নানা প্রস্তাব দিয়েছিল মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সংস্থা লকহিড মার্টিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে ফের বড় চমক নিয়ে আসতে চলেছে তারা। ভারতীয় কোম্পানি টাটা অ্যাডভান্সড সিস্টেমের সঙ্গে যৌথ উদ্যোগে এফ-২১ বনানোর প্রস্তাব আগেই দিয়েছিল তারা। ভারতে লকহিড মার্টিন সংস্থার স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট বিবেক লাল জানিয়েছেন, এফ-২১ যুদ্ধবিমান এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে ভারতের ৬০টি বায়ুসেনা ঘাঁটি থেকেই সেগুলি পরিচালনা করা যায়। এতে উন্নত প্রযুক্তির ম্যাট্রিক্স ইঞ্জিন এবং বৈদ্যুতিন যুদ্ধ প্রযুক্তি রয়েছে। শক্তিশালী অস্ত্র বহন করতেও সক্ষম এই যুদ্ধ বিমান। এফ-২১-এ রয়েছে উন্নত এপিজি-৮৩ অ্যাকটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারে (AESA) যা নির্ভুলভাবে শত্রু বিমানকে টার্গেট করতে পারে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বালাকোট অভিযানের পরে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিমান কেনার চুক্তি সেরে ফেলতে চাইছে ভারতীয় বায়ুসেনা, যাতে সীমান্ত সংলগ্ন এলাকার নিরাপত্তা আরও আটোসাঁটো করা যায়। আর সেই প্রক্রিয়াতে সামিল হতে চেষ্টা করছে লকহিড মার্টিন সংস্থা। মার্কিন বায়ুসেনার জন্য গত পঁচিশ বছর ধরে একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন, রাডার সহ আরও নানা যুদ্ধাস্ত্র তৈরি করে চলেছে লকহিড মার্টিন। অত্যাধুনিক মার্কিন সমরাস্ত্রের পিছনেও রয়েছে লকহিড মার্টিনের উল্লেখযোগ্য ভূমিকা। সংস্থার তরফে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীর সীমান্তে নাশকতা রুখতে ও জঙ্গি দমন অভিযানে ভারতীয় বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে যত রকমের আধুনিক অস্ত্র দরকার, তার সবই দিতে রাজি এই সংস্থা। শব্দের থেকে দ্রুতগামী পৃথিবীর সব থেকে হালকা যুদ্ধবিমান তেজস। এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে বানানো দ্বিতীয় যুদ্ধবিমান। তবে তেজসের এই উন্নত সংস্করণ হবে তেজস এমকে-১ (ওজনে ১৩.৫ টন) ও তেজস এমকে-২ ( ওজনে ১৭.৫ টন) ফাইটার জেটের চেয়ে ওজনে ভারী।  তেজসের এই ভ্যারিয়ান্টের ওজন হতে চলেছে প্রায় ২৩ টনের কাছাকাছি। তার উপর ৯ টন অবধি ক্ষেপণাস্ত্র বইতে সক্ষম হবে সে। এই তেজস ভ্যারিয়ান্টের নৌসেনার ‘টুইন ডেক বেসড ফাইটার (TEDBF)’ জেট ও বায়ুসেনার ‘এয়ার ফোর্স ওমনি রোল ফাইটার’ জেটের নকশা বানিয়ে ফেলেছে অ্যারোনটিক্যাল ডিজাইন এজেন্সি (ADA) এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। তেজসের এই নয়া প্রজন্মকে আরও ক্ষিপ্র করে তুলতে ভারতকে সাহায্য করার প্রস্তাব দিয়েছে লকহিড মার্টিন।

```