Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

স্বামীর চাকরি নেই খাবো কী?', ২০ দিনের যমজ শিশুকন্যাকে পুকুরে ছুঁড়ে ফেলল মা

দ্য ওয়াল ব্যুরো: "স্বামীর চাকরি নেই খাবো কী? তাই বাচ্চাদের ছুঁড়ে ফেলে দিয়েছি," তদন্তকারী অফিসারকে বয়ানে এমনটাই জানিয়েছিলেন নাজমা। পুলিশ কর্তারা তখনও হতভম্ব। মাত্র ২০ দিনের ফুটফুটে দু'টো মেয়ে, যমজ। একজন মা কী ভাবে এমন নিষ্ঠুর হতে পারেন? উত্

স্বামীর চাকরি নেই খাবো কী?', ২০ দিনের যমজ শিশুকন্যাকে পুকুরে ছুঁড়ে ফেলল মা

শেষ আপডেট: 22 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: "স্বামীর চাকরি নেই খাবো কী? তাই বাচ্চাদের ছুঁড়ে ফেলে দিয়েছি," তদন্তকারী অফিসারকে বয়ানে এমনটাই জানিয়েছিলেন নাজমা। পুলিশ কর্তারা তখনও হতভম্ব। মাত্র ২০ দিনের ফুটফুটে দু'টো মেয়ে, যমজ। একজন মা কী ভাবে এমন নিষ্ঠুর হতে পারেন? উত্তরপ্রদেশের মুজফফরনগরের এই ঘটনা সামনে আসতে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসীও। ঘটনা গত শনিবারের। স্থানীয়রাই খবর দেন পুলিশে। এলাকাবাসীর দাবি, নিজের দুই মেয়েকে খুন করে প্রতিবেশীদের কাছে অপহরণের গল্প ফেঁদেছিলেন তরুণী।  প্রথমটায় বিশ্বাস করলেও, পরে সন্দেহ হয় স্থানীয় লোকজনের। তরুণীর কথা অসংলগ্ন ছিল, এমনকী সন্দেহজনক হাবভাব ছিল তাঁর স্বামী ওয়াসিমেরও। রবিবার সকালে পুকুরে শিশুদের দেহ ভাসতে দেখে সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। গ্রেফতার হন নাজমা ও ওয়াসিম। পুলিশ জানিয়েছে, জেরায় প্রথমে নানা রকম মনগড়া কথা বললেও, শেষে ভেঙে পড়েন নাজমা। তিনি জানান, গত কয়েক মাস ধরে তাঁর স্বামীর চাকরি নেই। দু'বেলা খাওয়া জোটে না ঠিক করে। তার উপর সংসারে অশান্তি লেগেই আছে। প্রায়দিনই মদ্যপ অবস্থায় ওয়াসিম তাঁকে মারধর করতেন। মেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতেন। অতীষ্ট হয়ে রাগের মাথায় মেয়েদের পুকুরে ছুঁড়ে ফেলেছিলেন তিনি। অপরাধ কতটা মারাত্মক করে ফেলেছেন, সেটা বুঝতে পেরে পরে প্রতিবেশীদের কাছে মেয়েদের অপহরণের গল্প সাজিয়েছিলেন। সিখেরা থানার শীর্ষ আধিকারিক অজয় কুমার জানিয়েছেন, নাজমা ও ওয়াসিমের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পড়তে ভুলবেন না


```