Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শেষকৃত্যের টাকা নেই! মায়ের মৃতদেহ দিনের পর দিন বাড়িতেই লুকিয়ে রাখল ছেলে

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে কয়েকদিন ধরে তীব্র দুর্গন্ধ নাকে আসছিল। সন্দেহ হতেই পুলিশে খবর দিয়েছিলেন প্রতিবেশীরা। পুলিশ এসে বাড়িতে ঢুকতেই চক্ষু চড়কগাছ! দেখা গেল, মৃতা মায়ের দেহ বেশ কয়েকদিন ধরে বাড়ির ভিতরই লুকিয়ে রেখেছেন ছেলে (Man Hide

শেষকৃত্যের টাকা নেই! মায়ের মৃতদেহ দিনের পর দিন বাড়িতেই লুকিয়ে রাখল ছেলে

শেষ আপডেট: 14 December 2022 04:06

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে কয়েকদিন ধরে তীব্র দুর্গন্ধ নাকে আসছিল। সন্দেহ হতেই পুলিশে খবর দিয়েছিলেন প্রতিবেশীরা। পুলিশ এসে বাড়িতে ঢুকতেই চক্ষু চড়কগাছ! দেখা গেল, মৃতা মায়ের দেহ বেশ কয়েকদিন ধরে বাড়ির ভিতরই লুকিয়ে রেখেছেন ছেলে (Man Hides Mother's Body For Days)। আর তা থেকেই বেরোচ্ছে পচা দুর্গন্ধ।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ((Uttar Pradesh) গুলরিহার শিবপুর-শাহবাজগঞ্জ এলাকায়। মৃতা মহিলার নাম শান্তিদেবী। ৮২ বছর বয়সি ওই মহিলা একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। তাঁর ছেলের নাম নিখিল মিশ্র ওরফে ডাব্বু। প্রতিবেশীরা জানিয়েছেন, নিখিলের বাড়ি থেকে গত কয়েকদিন ধরেই পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। সন্দেহ হওয়ায় বুধবার পুলিশে খবর দেন তাঁরা।

খবর পেয়েই সেখানে এসে পৌঁছায় পুলিশ। বাড়িতে ঢুকে দেখা যায়, শান্তিদেবীর মৃতদেহ নিয়ে ওই বাড়িতেই থাকছেন ৪৫ বছর বয়সি নিখিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, পাঁচ দিন আগে মৃত্যু হয়েছে বৃদ্ধার। নিখিলের দাবি, মায়ের শেষকৃত্য করার মতো টাকা ছিল না তাঁর কাছে (No Money For Last Rites)। যদিও পুলিশ জানিয়েছে, নিখিল মদ্যপ এবং মানসিক ভারসাম্যহীন। বাড়িতে ঠিক কী ঘটেছিল, কীভাবেই বা শান্তি দেবীর মৃত্যু হল, সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলতে পারেননি নিখিল, জানিয়েছে পুলিশ।

সূত্রের খবর, নিখিল শান্তিদেবীর একমাত্র ছেলে। তিনি নিজেও বিবাহিত, একটি ছেলেও রয়েছে তাঁর। কিন্তু স্ত্রীর সঙ্গে নিয়মিত দুর্ব্যবহার করায় দিন পনেরো আগে ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যান নিখিলের স্ত্রী। তারপর থেকে ওই বাড়িতে মায়ের সঙ্গেই থাকছিলেন নিখিল। তবে কীভাবে বৃদ্ধার মৃত্যু হল, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

অরুণাচল-সিকিম সীমান্তে নজর চিনের, পাহারা দিতে সশস্ত্র ড্রোন ওড়াল ভারত


```