Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

নাবালিকাকে ধর্ষণ করে খুন, ছ’মাস পরে ফাঁসির সাজা দিল আদালত

দ্য ওয়াল ব্যুরো: ছ’মাস আগের একটি নৃশংস খুনের মামলায় পক্সো আদালত রায় ঘোষণা করল বুধবার। খুনের ঘটনাটি ঘটে ২০২২ সালের ১৮ অগাস্ট। ৯ বছরের একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ ও খুন করে ফেলে দেওয়া হয় একটি গ্রামে। পরে পুলিশ উত্তরপ্রদেশের (UP) মোদিনগর গ্রাম

নাবালিকাকে ধর্ষণ করে খুন, ছ’মাস পরে ফাঁসির সাজা দিল আদালত

শেষ আপডেট: 16 March 2023 09:06

দ্য ওয়াল ব্যুরো: ছ’মাস আগের একটি নৃশংস খুনের মামলায় পক্সো আদালত রায় ঘোষণা করল বুধবার। খুনের ঘটনাটি ঘটে ২০২২ সালের ১৮ অগাস্ট। ৯ বছরের একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ ও খুন করে ফেলে দেওয়া হয় একটি গ্রামে। পরে পুলিশ উত্তরপ্রদেশের (UP) মোদিনগর গ্রাম থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করে। তদন্তের পর পুলিশ ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার করে ওই গ্রামেরই এক ব্যক্তিকে। গত বুধবার সেই মামলারই রায় দিল গাজিয়াবাদের পক্সো আদালত।

পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পেশ করে। গত ৯ ফেব্রুয়ারি পক্সো আদালত আইপিসির ধারা ৩০২, ৩৬৩ এবং ৩৭৬ অনুযায়ী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেও এতদিন কোনও সাজা ঘোষণা করেনি। পুলিশ সূত্রে খবর, বুধবার গাজিয়াবাদের পক্সো আদালত ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ডের (death sentence) আদেশ দেয়।

এতদিন পর আদালতের রায়ে স্বস্তিতে মৃতা নাবালিকার (minor) পরিবার। পুলিশ জানিয়েছে, আদালতের রায় অনুযায়ী অভিযুক্তকে এখন জেলে রাখা হয়েছে। মৃত্যুদণ্ডের তারিখ ও সময় এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে জানা যায়নি।

'প্রেমে পড়ো, বিয়ে করো, সন্তান নাও', জন্মহার বাড়াতে কমবয়সিদের জন্য কল্পতরু চিন


```