Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

খাটের উপর থরেথরে ৫০০ টাকার বান্ডিল, ছেলে-মেয়েকে নিয়ে সেলফি তুললেন পুলিশের স্ত্রী! তারপর...

দ্য ওয়াল ব্যুরো: বিছানায় সাজানো এক রাশ ৫০০ টাকার নোটের বান্ডিল। তারই সামনে সেলফি তুললেন এক পুলিশ অফিসারের স্ত্রী ও ছেলে-মেয়ে! সেলফি তুললেও না হয় ক্ষতি ছিল না, সেই সেলফি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন ওই অফিসার। আর সেই ছবি ঘিরেই ঘনিয়েছে ব

খাটের উপর থরেথরে ৫০০ টাকার বান্ডিল, ছেলে-মেয়েকে নিয়ে সেলফি তুললেন পুলিশের স্ত্রী! তারপর...

শেষ আপডেট: 30 June 2023 05:16

দ্য ওয়াল ব্যুরো: বিছানায় সাজানো এক রাশ ৫০০ টাকার নোটের বান্ডিল। তারই সামনে সেলফি তুললেন এক পুলিশ অফিসারের স্ত্রী ও ছেলে-মেয়ে! সেলফি তুললেও না হয় ক্ষতি ছিল না, সেই সেলফি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন ওই অফিসার। আর সেই ছবি ঘিরেই ঘনিয়েছে বিতর্ক। বিপাকে পড়ছেন উত্তরপ্রদেশের উন্নাওয়ের ওই পুলিশ আধিকারিক, রমেশচন্দ্র সাহানি। তাঁকে বদলি করে দেওয়া হয়েছে, শুরু হয়েছে তাঁর বিরুদ্ধে তদন্ত।

রমেশচন্দ্রর পরিবারের ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই নিন্দার ঝড় বয়ে গেছে। কেবল ওই অফিসার একা নন, সমালোচনার মুখে পড়েছে উত্তরপ্রদেশ পুলিশও। এর পরেই তড়িঘড়ি ওই পুলিশকে বদলি করা হয় সরকারের তরফে।

যদিও অভিযুক্ত ওই অফিসার রমেশ প্রবল নিন্দার মুখে তদন্তকারীদের জানিয়েছেন, ২০২১ সালের ১৪ নভেম্বর তোলা হয়েছিল তাঁর এই ছবিটি। একটি পারিবারিক সম্পত্তি বিক্রি করে তিনি ওই টাকা পেয়েছিলেন বলে দাবি করেছেন রমেশ। সেই আনন্দেই সেলফি তুলেছিলেন বাড়ির সকলে মিলে। তা পোস্ট করেছিলেন পরে।

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ওই ছবিতে দেখা গেছে, বিছানার উপর আধশোয়া হয়ে রয়েছেন ওই পুলিশ অফিসারের স্ত্রী। পাশেই রয়েছে তাঁদের ছেলে ও মেয়ে। তিন জনের সামনে রাখা ৫০০ টাকার নোটের একগাদা বান্ডিল। পুলিশ জানিয়েছে, ওতে মোট ১৪ লক্ষ টাকা ছিল।

বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন মা ও গ্রামবাসীরা, ভয়ানক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের


```