Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাতের ভঙ্গিতে বিচার চেয়ে আওয়াজ তুললেন মূক ও বধিররা

বৃষ্টিকে উপেক্ষা করে মাথায় ছাতা ও হাতে প্ল্যাকার্ড নিয়ে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে পথে নামলেন তাঁরা।

হাতের ভঙ্গিতে বিচার চেয়ে আওয়াজ তুললেন মূক ও বধিররা

মূক-বধিরদের প্রতিবাদ মিছিল

শেষ আপডেট: 15 September 2024 18:12

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ অব্যাহত। বৃষ্টি মাথায় করে শহর থেকে জেলা, বিচারের দাবিতে সোচ্চার হচ্ছেন মানুষ। এবার হাতের ভঙ্গিতে 'জাস্টিস ফর আরজি কর' স্লোগান তুললেন মূক-বধিররা।

এমনই অভিনব প্রতিবাদ দেখল পশ্চিম বর্ধমানের আসানসোল। বৃষ্টিকে উপেক্ষা করে মাথায় ছাতা ও হাতে প্ল্যাকার্ড নিয়ে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে পথে নামলেন তাঁরা। জ্বালালেন মোমবাতিও। 

নিম্নচাপের দাপটে শুক্রবার থেকে দুর্যোগের আবহাওয়া বাংলাজুড়ে। রবিবারও বৃষ্টি মাথায় করেই প্রতিবাদ অব্যাহত কলকাতায়। 'আর কবে?', বিচারের দাবিতে পথে নেমেছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারাও। 

রবিবার সকালেও বৃষ্টির মধ্যে আন্দোলনকারী চিকিৎসকরা নতুন উদ্যমে জানিয়ে দিয়েছিলেন, সহপাঠীর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসার প্রশ্নই নেই। তাঁরাও আজ সল্টলেকের সেন্ট্রাল পার্কের সামনে থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিল করছেন। 

প্রসঙ্গত, শনিবারই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার করেছে সিবিআই। আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনার প্রমান লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। সেই একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে টালা থানার ওসিকে। 


```