Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বেসরকারি স্কুলে লাগামছাড়া ফিজ, সরকার কী করছে? শিক্ষামন্ত্রীর অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্যের বহু বেসরকারি স্কুলে লাগামছাড়া ফিজ বৃদ্ধি নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক জনস্বার্থ মামলা।

বেসরকারি স্কুলে লাগামছাড়া ফিজ, সরকার কী করছে? শিক্ষামন্ত্রীর অবস্থান জানতে চাইল হাইকোর্ট

ফাইল ছবি।

শেষ আপডেট: 19 February 2025 18:33

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বহু বেসরকারি স্কুলে লাগামছাড়া ফিজ বৃদ্ধি নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক জনস্বার্থ মামলা। অভিযোগ, বাজারদরের চেয়েও অতিরিক্ত ফিজ নেওয়া হচ্ছে। এমনকী এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে সংশ্লিষ্ট পড়ুয়াকে স্কুল কর্তৃপক্ষের কোপে পড়তে হচ্ছে।

বুধবার ওই মামলাতেই রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, "বেসরকারি স্কুলের ক্ষেত্রে তাদের কোনও নিয়ন্ত্রণ নেই, একথা বলে রাজ্য চোখ বন্ধ করে থাকতে পারে না।"

এবিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে আগামী শুক্রবার রাজ্যের মতামত আদালতকে জানানোর জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নির্দেশ দিয়েছেন বিচারপতি৷

এদিন মামলার শুনানিতে রাজস্থান মডেলের প্রসঙ্গ টেনে বিচারপতি বলেন, "এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যের কিছু দরকার। কেন রাজস্থান মডেল মানা হচ্ছে না! পুরো মেকানিজম দেখা উচিত। কারণ, অনেক ক্ষেত্রে চার্জ নামে যে বৃদ্ধি হচ্ছে সেটা অন্যায্য। এটার ওপর কি কন্ট্রোল থাকবে না?"

খানিক থেমে জবাবও দিয়েছেন শিক্ষামন্ত্রী নিজেই৷ বিচারপতি বলেন, "সব ক্ষেত্রে আদালত নির্দেশ দিতে পারে না।। রাজ্য সরকার অন্যান্য বিলের মত সিদ্ধান্ত নিতে পারে! কেন রাজ্যের শিক্ষামন্ত্রী এটা নিয়ে ভাবছেন না? বিলের মধ্যে দিয়ে তো রাজ্য নিয়ন্ত্রণ করতে পারে!"

রাজ্যের উদ্দেশে বিচারপতি এও বলেন, "অভিযোগ না এলেও কেন এনসিটিই গাইডলাইন অনুযায়ী সবকিছু খতিয়ে দেখা হবে না।"


```