Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ভারতের সমকামী আইন সারা বিশ্বে দৃষ্টান্তস্বরূপ, বলল রাষ্ট্রসঙ্ঘ

দ্য ওয়াল ব্যুরো : গত ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের এক সাংবিধানিক বেঞ্চ সমকামী সম্পর্ক অপরাধমূলক নয় বলে রায় দেয়। গত মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার দফতরের হাই কমিশনার মাইকেল বখিলেট বলেন, ভারতের সুপ্রিম কোর্ট এলজিবিটি-দের নিয়ে ঐতিহাসিক রায় দ

ভারতের সমকামী আইন সারা বিশ্বে দৃষ্টান্তস্বরূপ, বলল রাষ্ট্রসঙ্ঘ

শেষ আপডেট: 26 September 2018 11:45

দ্য ওয়াল ব্যুরো : গত ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের এক সাংবিধানিক বেঞ্চ সমকামী সম্পর্ক অপরাধমূলক নয় বলে রায় দেয়। গত মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার দফতরের হাই কমিশনার মাইকেল বখিলেট বলেন, ভারতের সুপ্রিম কোর্ট এলজিবিটি-দের নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে।  অন্যান্য দেশেরও এরকম আইন আনা উচিত। তাঁর কথায়, আমরা দেখেছি, ভারতের সুপ্রিম কোর্ট সমলিঙ্গের সম্পর্ক অপরাধজনক নয় বলে রায় দিয়েছে। সমলিঙ্গের সম্পর্ক নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে। শুধু ইউরোপ বা উত্তর আমেরিকায় নয়, এশিয়া, আফ্রিকা, ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জেও এই নিয়ে অনেকে কথা বলছেন। শুধু আলোচনা নয়, অন্যান্য দেশের উচিত, সমকামিতা নিয়ে আইন তৈরি করা। মানুষের মানসিকতা পরিবর্তনের ওপরেও তিনি জোর দেন। তাঁর কথায়, সমকামীদের সম্পর্কে একদল মানুষের মনে কুসংস্কার আছে। তারাই এলজিবিটি-দের আক্রমণ করে।  কখনও হত্যা করে।

```