দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের (UNO) সদর দফতরের সামনে এক বন্দুকধারীকে দেখা যায়। সঙ্গে সঙ্গে ঘিরে ফেলা হয় পুরো অফিস। তার আশপাশে শুরু হয় তল্লাশি। রাষ্ট্রপুঞ্জের এক মুখপাত্র জানান, পুলিশের কাজের সুবিধার জন্য অফিস বন্ধ রাখা হয়েছে।
একটি ছবিতে দেখা যায়, সশস্ত্র পুলিশকর্মীরা এক ব্যক্তিকে ঘিরে ধরেছেন। তাঁর হাতে রয়েছে একটি বন্দুক। একটি সূত্রে খবর, ওই ব্যক্তি রাষ্ট্রপুঞ্জের অফিসের একটি গেটের বাইরে আত্মহত্যা করবে বলে শাসাচ্ছিল। সেই গেটটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।