Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

করোনা রোগীর সংস্পর্শে আসায় আইসোলেশনে যাচ্ছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, বাতিল জরুরি মিটিং

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের (UNO) এক শীর্ষস্থানীয় অফিসার কোভিডে আক্রান্ত হয়েছেন। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুয়েত্রেস তাঁর সংস্পর্শে এসেছিলেন। তাই তিনি আগামী কয়েকদিন আইসোলেশনে থাকবেন। ৭২ বছর বয়সী গুয়েত্রেস আপাতত তাঁর স

করোনা রোগীর সংস্পর্শে আসায় আইসোলেশনে যাচ্ছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, বাতিল জরুরি মিটিং

শেষ আপডেট: 8 December 2021 03:43

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের (UNO) এক শীর্ষস্থানীয় অফিসার কোভিডে আক্রান্ত হয়েছেন। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুয়েত্রেস তাঁর সংস্পর্শে এসেছিলেন। তাই তিনি আগামী কয়েকদিন আইসোলেশনে থাকবেন। ৭২ বছর বয়সী গুয়েত্রেস আপাতত তাঁর সব বৈঠক বাতিল করেছেন। বুধবার ম্যানহাটনে রাষ্ট্রপুঞ্জের প্রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় গুয়েত্রেসের উপস্থিত থাকার কথা ছিল। বৃহস্পতিবার সন্ত্রাসবাদ ও জলবায়ুর পরিবর্তন নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকেও উপস্থিত থাকার কথা ছিল মহাসচিবের। দু'টি বৈঠকেই তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন। বিশ্ব জুড়ে ওমিক্রন আতঙ্কের মধ্যে আশার কথা শুনিয়েছে হু। তাদের ধারণা, কেউ যদি কোভিড ভ্যাকসিনের দু'টি ডোজ নিয়ে থাকেন, তিনি সম্ভবত ওমিক্রনে আক্রান্ত হবেন না। হু-র এমার্জেন্সিস ডিরেক্টর মাইকেল রায়ান বলেন, "ওমিক্রন নিয়ে গবেষণা করে প্রাথমিকভাবে জানা গিয়েছে, অতীতে ডেল্টা বা অন্যান্য ভ্যারিয়ান্টে আক্রান্ত হলে মানুষ যতদূর অসুস্থ হয়ে পড়তেন, ওমিক্রনে আক্রান্ত হলে তার চেয়ে বেশি অসুস্থ হবেন না।" একইসঙ্গে তিনি জানান, নতুন ভ্যারিয়ান্ট নিয়ে গবেষণা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। মহামারী বিশেষজ্ঞ রায়ান স্বীকার করেন, ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিন হয়তো পুরোপুরি কার্যকর নাও হতে পারে। তবে তাঁর মতে, তেমন সম্ভাবনা খুবই কম। কোভিডের পরপর দুটি ঢেউয়ের ধাক্কা সামলে ঠিক যখন সারা দেশে কোভিডের গ্রাফ নিম্নমুখী হচ্ছিল,তখনই নতুন করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনের খবর ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এর সংক্রমণের হার যে অত্যন্ত বেশি, তাতে সন্দেহ নেই কারও। এই পরিস্থিতিতে কানপুর আইআইটির বিজ্ঞানী মনীন্দ্র আগরওয়ালের আগাম সতর্কবার্তা, ২০২২ সালের ফেব্রুয়ারিতেই কোভিড সংক্রমণ ফের শিখর ছোঁবে। ওমিক্রন ছড়াবে হু হু করে। দৈনিক আক্রান্তের সংখ্যা ১ থেকে দেড় লক্ষ পর্যন্ত হতে পারে। বিশ্ব জুড়ে যেভাবে বাড়ছে ওমিক্রন সংক্রমণ, ভারতেও যেমন লাফিয়ে লাফিয়ে খোঁজ মিলছে নতুন রোগীর, তাতে দেশে ফের করোনার নতুন ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনাই প্রকট হচ্ছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে টালমাটাল পরিস্থিতি হয়েছিল দেশে। বহু মানুষ মারা গেছেন মারণ ভাইরাসের কামড়ে। দ্বিতীয় ঢেউ স্তিমিত হওয়ার সময় থেকেই আলোচনা শুরু হয়েছিল, এবার কি মারণ ভাইরাসের তৃতীয় ঢেউও আছড়ে পড়বে দেশে, তাতে কতটা ক্ষতি হবে! এবার কোভিডের অতি শক্তিশালী স্ট্রেন ওমিক্রন ইতিমধ্য়েই হানা দিয়েছে দেশের একাধিক রাজ্যে। তাহলে কি লকডাউনের পথেই ফের হাঁটতে হবে!

```