Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Umran Malik: চলতি আইপিএলে দ্রুততম বল! দিল্লির বিরুদ্ধে নজির গড়লেন উমরান

দ্য ওয়াল ব্যুরো: নিজের কথার দাম রাখলেন এই কাশ্মীরি যুবক। দিল্লির বিরুদ্ধে তাঁর হাত থেকেই বেরোল চলতি আইপিএল মরসুমের দ্রুততম বল। যার জেরে আইপিএলের (IPL 2022) ইতিহাসে দ্রুততম ডেলিভারির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। কথা হচ্ছে উমরান

Umran Malik: চলতি আইপিএলে দ্রুততম বল! দিল্লির বিরুদ্ধে নজির গড়লেন উমরান

শেষ আপডেট: 5 May 2022 19:21

দ্য ওয়াল ব্যুরো: নিজের কথার দাম রাখলেন এই কাশ্মীরি যুবক। দিল্লির বিরুদ্ধে তাঁর হাত থেকেই বেরোল চলতি আইপিএল মরসুমের দ্রুততম বল। যার জেরে আইপিএলের (IPL 2022) ইতিহাসে দ্রুততম ডেলিভারির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। কথা হচ্ছে উমরান মালিকের (Umran Malik)। সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে এবার আইপিএল খেলছেন। তাঁর বলের গতি এতটাই যে বিপক্ষকে ধাঁধা লাগিয়ে দিতে পারেন তিনি।

বৃহস্পতিবারের ম্যাচে (DC vs SRH) একের পর এক আগুনের গোলা ছুঁড়লেন তিনি। নিজেই ভাঙলেন নিজের রেকর্ড। একই ওভারের তিনটি ১৫০ কিমির ওপর বল করলেন তিনি। যার মধ্যে সর্বোচ্চ ১৫৭ কিমি! শেষ ওভারে জাদু দেখালেন উমরান।

দিল্লির বিরুদ্ধে শেষ ওভারে বল করতে এসেছিলেন তিনি। প্রথম বলটাই করলেন ১৫৩ কিমি বেগে। আর চার নম্বর বলের গতি ছিল ১৫৭ কিমি আর পঞ্চম বলের গতি ছিল ১৫৪ কিমি। যা নিঃসন্দেহে আইপিএলের ইতিহাসে বেনজির ঘটনা।

তিনি যে ১৫৫ কিমি বেগে বল করতে পারেন তা আগেই বলেছিলেন। এদিন তার প্রমাণ দিলেন। উমরানের আগে শুধু এই তালিকায় আছেন শন টেট। ২০১১ সালে রাজস্থানের হয়ে খেলার সময় দিল্লির বিরুদ্ধেই গড়েছিলেন দ্রুততম ডেলিভারির রেকর্ড। ১৫৭.৭ কিমি। যা এখনও অটুট। তবে সেই রেকর্ড ভাঙা খুব একটা কঠিন নয়, তার আভাস দিয়ে রাখলেন উমরান।

যদিও এদিনের ম্যাচে বল হাতে খুব একটা সফল নন তিনি। চার ওভার বল করে দিয়েছেন ৫২ রান। পাননি একটি উইকেটও। যা নজির গড়ার দিনেও কাঁটা হয়ে বিঁধে থাকল উমরানের গলায়।

‘বিরাট আরও দুটি বাচ্চা নাও, ঠিক রান পাবে’, পরামর্শ দিলেন ওয়ার্নার


```