Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ফ্রান্সের প্রেসিডেন্টের সামনে টেবিলে পা তুলে বিতর্কে বরিস জনসন

দ্য ওয়াল ব্যুরো: আলিঙ্গন নয়, হাত মেলানো নয়, সটান টেবিলের উপর পা তুলে দিয়ে এ এমন সৌজন্য দেখালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন? ব্রেক্সিট নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর সঙ্গে আলোচনার টেবিলে, বরিস জনসনের এ হেন আচরণে সমালোচনার ঝড

ফ্রান্সের প্রেসিডেন্টের সামনে টেবিলে পা তুলে বিতর্কে বরিস জনসন

শেষ আপডেট: 22 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আলিঙ্গন নয়, হাত মেলানো নয়, সটান টেবিলের উপর পা তুলে দিয়ে এ এমন সৌজন্য দেখালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন? ব্রেক্সিট নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর সঙ্গে আলোচনার টেবিলে, বরিস জনসনের এ হেন আচরণে সমালোচনার ঝড় উঠেছে নানা মহলে। প্রধানমন্ত্রীর আসনে বসার পর এই প্রথমবার বিদেশ সফরে প্রতিবেশী দেশ ফ্রান্সে গেলেন বরিস জনসন। প্যারিসের অভিজাত এলিসি প্যালেসে বসেছিল বৈঠক। আলোচনার টেবিলের উল্টো দিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। ফটোগ্রাফারদের ক্যামেরা ক্লিক করার আগে দেখা যায়, আচমকাই দু’জনের মাঝে রাখা ছোট টেবিলে পা তুলে দিয়েছেন বরিস। তাঁর মুখেও কৌতুকের হাসি। এই ভিডিয়ো ভাইরাল হতেই নানা রকম মন্তব্য ভেসে এসেছে সোশ্যাল মিডিয়ায়। দু’দেশের মানুষই দাবি করেছেন, এ ভাবে পা তুলে পরোক্ষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁকে তাচ্ছিল্য করতে চেয়েছেন বরিস। এমন খামখেয়ালি আচরণ তাঁর স্বভাবজাত। আবার, অনেকের দাবি, আলোচনার টেবিলে দু’জনেই হাল্কা মেজাজে ছিলেন। কৌতুক করতেই দেখা গেছে বরিস জনসনকে। তাই নিছক মজা করতেই এমনটা করেছেন তিনি। https://youtu.be/N0Von9VXq_M বিতর্ক বরাবরই তাঁর সঙ্গী। চেহারা. চুলের কায়দায় অনেকেই তাঁর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাদৃশ্য খুঁজে পান। ‘শোম্যান’ বরিসের ‘বিস্ফোরক’ মন্তব্যের কারণে অনেকবারই সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। সাংবাদিকের চাকরি করার সময়, একটি খবর লিখতে গিয়ে বানিয়ে উদ্ধৃতি দেওয়ার অপরাধে বহিষ্কার করা হয়েছিল তাঁকে। ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কেও আক্রমণাত্মক মন্তব্য করেছেন বহুবার। কূটনৈতিক মহলের মতে, সামনের কয়েকমাস বরিসের কাছে কঠিন পরীক্ষা। ব্রেক্সিট-বৈতরণী পার করাই তাঁর লক্ষ্য। প্রধানমন্ত্রী হওয়ার আগেই বরিস জানিয়ে দিয়েছিলেন, যে কোনও মূল্যেই হোক ৩১ অক্টোবর ব্রেক্সিট হবে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যদি আলোচনার টেবিলে বসতে না চায়, তাহলে চু্ক্তি ছাড়াই ব্রেক্সিট হবে। আর চুক্তি ছাড়া ব্রেক্সিট হলে, সঙ্কটে পড়বে দেশের অর্থনীতি, ব্রিটেনের মানুষও। বাণিজ্যিক কারণে সমস্যা তৈরি হবে প্রতিবেশী দেশ ফ্রান্সের সঙ্গেও। এই সমস্যার আগাম সমাধান সূত্র খুঁজতেই ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বরিসের এই বৈঠক বলেই মনে করছে কূটনৈতিক মহল।  এলিসি প্যালেসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুই নেতার আলোচনা গঠনমূলক হয়েছে।

```