Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ভারতের শিশুদের যৌন নিগ্রহ করার জন্য কিশোরদের টাকা পাঠাত ব্রিটিশ শিক্ষক! ভয়ঙ্কর ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: ভিলেন ডার্ক ওয়েব (Dark Web), তার মাধ্যমেই নাকি ভারতের কিশোর-তরুণদের কাছে পাঠানো হত টাকা। বদলে কাজ যা করতে হবে, তা জেনে চমকে উঠছেন অনেকেই। ছোট্ট শিশুদের শিশুদের উপর যৌন নিগ্রহ করার 'পারিশ্রমিক' হিসেবে ওই টাকা পাঠানো হত তাদে

ভারতের শিশুদের যৌন নিগ্রহ করার জন্য কিশোরদের টাকা পাঠাত ব্রিটিশ শিক্ষক! ভয়ঙ্কর ঘটনা

শেষ আপডেট: 10 August 2023 18:20

দ্য ওয়াল ব্যুরো: ভিলেন ডার্ক ওয়েব (Dark Web), তার মাধ্যমেই নাকি ভারতের কিশোর-তরুণদের কাছে পাঠানো হত টাকা। বদলে কাজ যা করতে হবে, তা জেনে চমকে উঠছেন অনেকেই। ছোট্ট শিশুদের শিশুদের উপর যৌন নিগ্রহ করার 'পারিশ্রমিক' হিসেবে ওই টাকা পাঠানো হত তাদের! আর তা করছিল ব্রিটেনের এক প্রাথমিক স্কুলের শিক্ষক (UK Teacher)। সেই ঘটনায় বুধবার দোষী প্রমাণিত হয়েছে অভিযুক্ত শিক্ষক। তাকে ১২ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত।

৩৫ বছরের ম্যাথু স্মিথ (Matthew Smith) দক্ষিণ লন্ডনের পূর্ব ডালউইচের বাসিন্দা। সে লন্ডনের একটি প্রাথমিক স্কুলের প্রাক্তন ডেপুটি প্রধান। গতবছরের নভেম্বর মাসে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি গ্রেফতার করে ম্যাথুকে। তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। এনসিএ-র আধিকারিকরা জানান ডার্ক ওয়েবের মাধ্যমে বিভিন্ন তথ্য পাঠাত সে। এমনকী, যখন তাকে গ্রেফতার করা হয়, সেই সময় অনলাইনে ভারতের এক কিশোরের সঙ্গে কথা বলছিল সে। ওই কিশোরের কাছে শিশুদের যৌনতাপূর্ণ ছবি চেয়ে পাঠিয়েছিল অভিযুক্ত। তার কম্পিউটারে শিশুদের যৌন নিগ্রহ (Children Sexual Abuse) সংক্রান্ত বেশ কিছু ওয়েবসাইট ডার্ক ওয়েবের মাধ্যমে খোলা ছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা।

তাঁরা আরও জানিয়েছেন, শিশুদের উপর নিজের যৌন লালসার চরিতার্থ করার জন্য সব সময় সুযোগ খুঁজে বেড়াত অভিযুক্ত। শিক্ষক এবং যাজক হিসেবে কাজ করার সময় সে সবসময়ই সুযোগের সদ্ব্যবহার করত। এমনকী, দীর্ঘ পাঁচ বছর ধরে শিশুদের যৌন নিগ্রহ করে যাওয়ার জন্য ভারতে থাকা দুই কিশোরকে ডার্ক ওয়েবের মাধ্যমে টাকা পাঠিয়ে যাচ্ছিল সে। (UK Teacher)

তদন্তকারীরা আরও জানিয়েছেন, কীভাবে শিশুদের উপর যৌন নিগ্রহ করে তাকে পাঠাতে হবে, তার উদাহরণস্বরূপ বিভিন্ন ছবি এবং ভিডিও আগেভাগেই তার 'কর্মী'দের কাছে পাঠিয়ে দিত ম্যাথু। কীভাবে শিশুদের বিশ্বাস অর্জন করে তাদের বন্ধু হয়ে উঠতে হবে সেটাও শিখিয়ে দিত সে। ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতে বিভিন্ন অনাথ আশ্রম এবং এনজিওতে কাজ করেছিল অভিযুক্ত। এরপর নেপালে গিয়ে একটি স্কুলে চাকরি নেয় সে।

ভারতে থাকার সময়ও যে সে শিশুদের উপর অত্যাচার চালিয়েছিল তার প্রমাণ পেয়েছেন ব্রিটেনের তদন্তকারীরা। এ বিষয়ে ভারতের সঙ্গে বেশ কিছু তথ্য শেয়ার করেছে এনসিএ। (Matthew Smith)

২০২২ সালে ব্রিটেনে ফিরে যায় ম্যাথু। গত বছরের সেপ্টেম্বর মাসে লন্ডনের একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নেয় সে। তবে নেপালে কিংবা ব্রিটেনে সে নিজে শিশুদের উপর যৌন নির্যাতন করেছে বলে প্রমাণ পাওয়া যায়নি।

ম্যাথুর ল্যাপটপ, মোবাইল এবং এসডি কার্ড থেকে শিশুদের ১ লক্ষ ২০ হাজারেরও বেশি অশালীন ছবি উদ্ধার করেছে পুলিশ। এনসিএ জানায়, প্রাথমিকভাবে পাঁচটি অপরাধের জন্য দোষী প্রমাণিত হয়েছিল অভিযুক্ত। পরে আরও ১৭টি অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয় তাকে। এর মধ্যে ১৩ বছরের কম বয়সি একটি শিশুকে ধর্ষণে উৎসাহ দেওয়া, আরও একটি ১৩ বছরের কম বয়সি শিশুকে যৌনকর্মে লিপ্ত হতে উৎসাহ দেওয়া এবং আরও একটি শিশুকে অন্য একটি শিশুর ওপর যৌন নিগ্রহ করতে দেওয়ার মতো অপরাধ রয়েছে বলে জানা গেছে।

উদয়ন গুহের কনভয়ে বোমা ছোড়ার অভিযোগ! বোর্ড গঠন থেকে ফেরার পথে তুমুল উত্তেজনা


```