Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সমুদ্রের বুকে মানুষের মুখ আঁকল ঢেউয়ের রাশি! ১২ ঘণ্টার চেষ্টায় ধরা পড়ল মুহূর্ত

দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতির রূপ বারবার মানুষকে মুগ্ধ করে। যদিও এখন নানা কারণে, নানাভাবে প্রকৃতিকে বিকৃত করা হয়, প্রকৃতি তার জবাবও দেয় নিজের মতো করেই, তবু প্রকৃতির খামখেয়ালি মন মাঝেমাঝেই এমন কিছু আশ্চর্য দৃশ্য বা ভিস্যুয়াল তৈরি করে, যা ম

সমুদ্রের বুকে মানুষের মুখ আঁকল ঢেউয়ের রাশি! ১২ ঘণ্টার চেষ্টায় ধরা পড়ল মুহূর্ত

শেষ আপডেট: 1 March 2023 10:58

দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতির রূপ বারবার মানুষকে মুগ্ধ করে। যদিও এখন নানা কারণে, নানাভাবে প্রকৃতিকে বিকৃত করা হয়, প্রকৃতি তার জবাবও দেয় নিজের মতো করেই, তবু প্রকৃতির খামখেয়ালি মন মাঝেমাঝেই এমন কিছু আশ্চর্য দৃশ্য বা ভিস্যুয়াল তৈরি করে, যা মানুষকে বিস্মিত করে। প্রকৃতির রূপের এমনই এক ছবি তুলেছেন ব্রিটিশ ফটোগ্রাফার ইয়ান স্প্রোট (UK photographer)। ছবিটিতে দেখা যাচ্ছে, সমুদ্রের উচ্ছল তরঙ্গ এমনভাবে উঠেছে, তার মধ্যে যেন ফুটে উঠেছে একটি মানুষের মুখের নিখুঁত অবয়ব (wave face)!

এই ছবিটি ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করে ইয়ান লিখেছেন ‘তরঙ্গের মধ্যে মুখ! এটা জলের দেবী অ্যাম্ফিট্রাইট কিংবা রানি এলিজাবেথও হতে পারে।’

তবে ছবিটি যতই সুন্দর হোক, এই ছবি তোলার পরিশ্রম কম ছিল না। কারণ এই একটামাত্র ফ্রেম ধরতে ফটোগ্রাফার ইয়ানের সময় লেগেছে ১২ ঘণ্টা! জানা গেছে, প্রায় ৪ হাজার ক্লিকের পরে অনবদ্য এই মুহূর্তটি ফ্রেমবন্দি করেছেন এই ফটোগ্রাফার।

ছবিটিতে স্পষ্ট বোঝা যাচ্ছে, সমুদ্রের ঢেউটি লাইটহাউসে ধাক্কা খেয়ে ছিটকে পড়ার মুহূর্তে জলের উপরে এই অদ্ভুত অবয়ব সৃষ্টি হয়েছে। অসামান্য এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তে। কেউ লিখেছেন, সত্যিই এটি ফটোগ্রাফারের তোলা অসাধারণ একটি ছবি। কেউ আবার লিখেছেন, এটি কি আদৌ সত্যি ফটো নাকি এডিটেড!

বলাই বাহুল্য, এ ছবি দীর্ঘ পরিশ্রমের ফসল। এ কথা জানিয়েছেন ইয়ান স্প্রোট নিজেই। তিনি জানিয়েছেন, লকডাউনের সময় তিনি ব্যবসা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েন। তখন তাঁকে ভাল থাকার দিশা দেখিয়েছে এই ফটোগ্রাফির প্যাশনই। তাই প্রতিদিন নতুন নতুন ছবি তোলার জন্য তাঁকে যতই পরিশ্রম করতে হোক না কেন, তবু এই পরিশ্রমই তাঁকে ভাল রাখে।

ঘরের সামনে খেলছিল ছোট্ট দুই ভাইবোন, দোতলা থেকে ছুড়ে ফেলল প্রতিবেশী! তারপর…


```