Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

যীশুর শৈশব কেটেছে যে ঘরে, তার খোঁজ মিলল ইজরায়েলে! খ্রিস্টমাসের আগে সুসংবাদ

দ্য ওয়াল ব্যুরো: সামনেই যীশু খ্রিস্টের জন্মদিন। তার আগেই যীশু যে ঘরে তাঁর ছোটবেলা কাটিয়েছেন, সেই ঘর খুঁজে পেয়েছেন বলে দাবি জানিয়েছেন এক প্রত্নতাত্ত্বিক। খবর শুনেই গোটা দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এরই মধ্যে। তাঁর মতে ইজরায়েলের এই

যীশুর শৈশব কেটেছে যে ঘরে, তার খোঁজ মিলল ইজরায়েলে! খ্রিস্টমাসের আগে সুসংবাদ

শেষ আপডেট: 28 November 2020 10:28

দ্য ওয়াল ব্যুরো: সামনেই যীশু খ্রিস্টের জন্মদিন। তার আগেই যীশু যে ঘরে তাঁর ছোটবেলা কাটিয়েছেন, সেই ঘর খুঁজে পেয়েছেন বলে দাবি জানিয়েছেন এক প্রত্নতাত্ত্বিক। খবর শুনেই গোটা দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এরই মধ্যে। তাঁর মতে ইজরায়েলের এই ঘরেই থাকতেন যীশু। তার প্রমাণও পেয়েছেন তিনি।

Archaeologist Claims To Have Found Jesus Christ's Childhood Home

রিডিং ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কেন ডার্ক দাবি করেছেন, তাঁর খুঁজে পাওয়া সেই ঘরেই শৈশব কেটেছে যীশুর। তিনি জানিয়েছেন ইজরায়েলের নাজারেথ শহরের এক গির্জার নীচে রয়েছে সেই ঘর। ১৪ বছর ধরে তিনি এ বিষয়ে প্রচুর পড়াশোনা করেছেন, দীর্ঘ সময় কাটিয়েছেন।

British researcher details the 'childhood home of Jesus Christ' | Daily  Mail Online

১৯৩৬ সাল পর্যন্ত ওই ঘর সম্পর্কে কেউ জানতেন না, কোনও তথ্য প্রমাণও পাওয়া যায় নি। কিন্তু পরে জানা যায়, ওই ঘরের উপরেই নাকি গির্জা তৈরি করা হয়েছিল যীশুর বাবা জোসেফের উদ্যোগে। জোসেফ খুব ভাল কারিগর ছিলেন। এই ঘর তাঁরই তৈরি। ধরা হচ্ছে, এখানে মাতা মেরি ও জোসেফ থাকতেন। পরে যীশুর শৈশব এখানেই কাটে‌। তবে নাজারেথের এই ঘরের অস্তিত্ব প্রথম খুঁজে পাওয়া যায় ১৮৮০ সালে। তখনই অভিজ্ঞরা জানান, এই ঘরের কথা যাতে কেউ না জানতে পারেন, তাই এর উপরেই ওই গির্জা তৈরি করা হয়েছিল।

Childhood home of Jesus may have been found in Nazareth, says British  scholar – Middle East Monitor

অধ্যাপক কেন ডার্ক তাঁর বই 'দ্য সিস্টার্স অফ নাজারেথ কনভেন্ট'-এ লিখেছেন কীভাবে চার্চের সিস্টাররা তাঁকে এই কাজে বিভিন্ন ভাবে সাহায্য করেছেন। এই সিস্টাররাই তাঁদের প্রধান মেরে জিরাডের আদেশ পেয়ে খননকার্য চালানোর উদ্যোগ নেন। ১৯৩৬ থেকে ১৯৬৪ পর্যন্ত বিভিন্ন সময়ে চলে এই খনন কাজ। সেখান থেকেই তাঁদের ধারণা আরও স্পষ্ট হয়, এখানেই যীশুখ্রিস্ট থাকতেন।

Archaeologist Claims To Have Found Jesus Christ's Childhood Home

অধ্যাপক ডার্ক ২০০৫ থেকে ২০১৬ সাল অবধি নাজারেথ শহরের এই চার্চে গবেষণা করেছেন। তখনই গবেষণার কাজের জন্য তিনি সিস্টারদের থেকে সেই তথ্যগুলি পান। এমন আরও প্রমাণের কথাই তাঁর বইতে লেখা আছে। সেখানেই তিনি জানিয়েছেন যীশু এই ঘরেই শৈশব কাটিয়েছেন।

```