
শেষ আপডেট: 14 March 2023 14:15
দ্য ওয়াল ব্যুরো: বিগত বেশ কিছুদিন ধরেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। চিকিৎসকরা এই ধরনের ঘটনাকে সাইলেন্ট হার্ট অ্যাটাক (silent heart attack) প্রাণ কেড়েছে বহু মানুষের। সম্প্ৰতি একইভাবে মৃত্যু হল মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দিরের (Mahakal temple) পুরোহিতের ১৭ বছর বয়সি ছেলের। তলোয়ার নিয়ে খেলা দেখাতে দেখাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।
মৃতের নাম ময়ঙ্ক শর্মা। ১৭ বছর বয়সি ওই কিশোর একাদশ শ্রেণির পড়ুয়া। সে মহাকাল মন্দিরের পুরোহিত মঙ্গেশ শর্মার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রং পঞ্চমী উপলক্ষ্যে মন্দির থেকে একটি শোভাযাত্রা বেরিয়েছিল। তাতে অংশ নিয়েছিল ময়ঙ্ক। তারপর ফের মন্দিরে ফিরে আসেন সকলে।
https://twitter.com/sirajnoorani/status/1635243897638252545?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1635243897638252545%7Ctwgr%5E3d5d5f76e5bd3a2c45d4bee549e79ebe5e8b62c7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.timesnownews.com%2Fhealth%2Fujjain-mahakal-temple-priest-son-dead-silent-heart-attack-risks-signs-recovery-article-98631800
ঘটনার সময় মন্দির চত্বরের ভিতরেই তলোয়ার নিয়ে খেলা দেখাচ্ছিল সে। পুণ্যার্থীরা তা ভিড় করে দাঁড়িয়ে দেখছিলেন। সেই সময় আচমকাই অসুস্থ বোধ করতে শুরু করে সে। তলোয়ার খেলা শেষ হওয়ার পর তাই বাড়ি চলে যায় ময়ঙ্ক। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও বাঁচানো যায়নি ওই কিশোরকে। চিকিৎসকরা জানিয়েছেন, সাইলেন্ট হার্ট অ্যাটাকই ময়ঙ্কের মৃত্যুর কারণ।
কথায় কথায় চাকরি খাবেন না, দেওয়ার মুরদ নেই, কাড়ার গোঁসাই: মমতা