
শেষ আপডেট: 11 August 2022 06:25
দ্য ওয়াল ব্যুরো: হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক অশান্তির জেরে যে উদয়পুরে (Udaipur) মুসলিম উগ্রবাদীর (Islamist Fanatics) হাতে খুন (Murder) হতে হয়েছিল হিন্দু (hindu) দর্জি (Tailor) কানহাইয়া লালকে (Kanhaiya Lal), সেই উদয়পুরেই দুই সম্প্রদায়ের সম্প্রীতির (Communal Harmony) আশ্চর্য নিদর্শন দেখা গেল মহরমে (Muharram)। কানহাইয়া লালের দোকানের কয়েক হাত দূর দিয়ে যাওয়া মহরমের মিছিলে তাজিয়ায় (Tajia) আগুন লেগে গিয়েছিল। সেই আগুনের কবল থেকে তাজিয়াকে রক্ষা করতে এগিয়ে এলেন স্থানীয় হিন্দুরাই।
মাস খানেক আগেই নুপূর শর্মা কাণ্ডে উত্তাল হয়েছিল দেশ। ইসলামের নবী মহম্মদকে নিয়ে বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্রের বিতর্কিত মন্তব্যয়ের আঁচ ছড়িয়ে পড়েছিল দেশ তো বটেই, দেশের বাইরেও। নূপুরের মন্তব্য সমর্থন করেছেন, এই অভিযোগে নিজের দোকানের বাইরে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয় দর্জি কানহাইয়া লালকে। গোটা দেশেই দাঙ্গা লাগার উপক্রম হয়।
কিন্তু সেই কানহাইয়া লালের দোকানের একেবারে কাছেই সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যন্য নিদর্শন দেখা গেল। মঙ্গলবার রাতে ২৫ ফুট উঁচু তাজিয়া নিয়ে বেরিয়েছিল মহরমের মিছিল। মোচিওয়াড়া স্ট্রীটের সরু গলি দিয়ে যাওয়ার সময় আচমকাই আগুন লেগে যায় তাজিয়াটির মাথায়। ভিড়ের মধ্যে তা খেয়াল করেননি মিছিলে অংশ নেওয়া লোকজন। কিন্তু নিজেদের দোতলা বা তিনতলার বারান্দা থেকে শোভাযাত্রা দেখছিলেন স্থানীয় হিন্দুরা, তাঁদের চোখে পড়ে যায় আগুন লাগার দৃশ্য। কালবিলম্ব না করে নিজেরাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করতে শুরু করেন তাঁরা।
স্থানীয়দের দাবি, ধুপের আগুন কিংবা শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল তাজিয়াতে। আগুন নিভে যাওয়ার পরেই স্থানীয় হিন্দুদের প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন মিছিলে অংশ নেওয়া ইসলাম ধর্মাবলম্বীরা।
সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির উপাচার্যের পদত্যাগের দাবিতে পিটিশন জমা সোশ্যাল মিডিয়ায়