Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ওলা, উবেরের জন্যই অর্থনীতি শেষ হয়ে গেল, সরকারকে কটাক্ষ অভিষেক মনু সিংভির

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবারই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, নতুন প্রজন্ম গাড়ি কেনার বদলে ওলা, উবেরে চড়তে পছন্দ করে বেশি। সেজন্য গাড়ির বাজার খারাপ। তার একদিন পরে কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি কেন্দ্রীয় সরকারের উদ্দেশে বিদ্রুপ করে

ওলা, উবেরের জন্যই অর্থনীতি শেষ হয়ে গেল, সরকারকে কটাক্ষ অভিষেক মনু সিংভির

শেষ আপডেট: 11 September 2019 09:06

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবারই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, নতুন প্রজন্ম গাড়ি কেনার বদলে ওলা, উবেরে চড়তে পছন্দ করে বেশি। সেজন্য গাড়ির বাজার খারাপ। তার একদিন পরে কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি কেন্দ্রীয় সরকারের উদ্দেশে বিদ্রুপ করে বলেন, অর্থনীতির খারাপ অবস্থার জন্য আপনারা কি বিরোধীদের দায়ী করবেন? ওলা, উবেরের জন্যই সব শেষ হয়ে গেল। দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, আগামী দিনে দেশের অর্থনীতির আয়তন হবে ৫ হাজার কোটি ডলার। অভিষেক মনু সিংভির প্রশ্ন, কীভাবে তা সম্ভব হবে? কংগ্রেসের মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, টুইটারে মোদীজির ফলোয়ারের সংখ্যা ৫ কোটির বেশি। তিনি বলেন, অর্থনীতির বহরও ছাড়িয়ে যাবে ৫ হাজার কোটি ডলার। কিন্তু কীভাবে তা সম্ভব হবে? এরপরে তিনি মন্তব্য করেন, যুবকরা চাকরি পাচ্ছে না। সেজন্য কি বিরোধীরা দায়ী? আসলে ওলা, উবেরের জন্যই সব শেষ হয়ে গেল। মোদী ও নির্মলা সীতারমনকে সরাসরি কটাক্ষ করে অভিষেক মনু সিংভি লিখেছেন, দেশে যা কিছু ভালো কাজ হয়েছে, সবই করেছেন মোদী। তার নাম মোদীনমিক্স। যা কিছু খারাপ, তার জন্য অন্যরা দায়ী। একে বলে নির্মলানমিক্স। তাহলে মানুষ আপনাদের নির্বাচিত করেছে কেন? তার কারণ পাবলিকোনমিক্স। দেশে দু’চাকা ও চার চাকার গাড়ির বিক্রি গত কয়েক মাসে কমেছে হু হু করে। সীতারমন বলেছিলেন, অটোমোবাইল সেক্টর নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত স্টেজ সিক্স চালু করা, রেজিস্ট্রেশন ফি, অনেক কিছু এর জন্য দায়ী। তবে তরুণ প্রজন্মের মানসিকতাও এর জন্য কম দায়ী নয়। তারা মাসে মাসে ইএমআই দিয়ে গাড়ি কেনার বদলে ওলা, উবেরে চড়তে পছন্দ করে। কিংবা যাতায়াত করে মেট্রোয়।

```