Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দার্জিলিং নিয়ে তৎপর মমতা ঘনিষ্ঠ স্বামী, তৃণমূলের প্রার্থী হবেন কি বিজেপি নেতা

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতা সুব্রহ্মণম স্বামীর (Subramanian Swamy) সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক বরাবর ভাল। মমতা দিল্লি গেলে বিজেপির এই রাজ্যসভার সাংসদ একাধিকবার বঙ্গভবনে এসে দেখা করেছেন। গত বছর নবান্

দার্জিলিং নিয়ে তৎপর মমতা ঘনিষ্ঠ স্বামী, তৃণমূলের প্রার্থী হবেন কি বিজেপি নেতা

শেষ আপডেট: 6 March 2023 11:02

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতা সুব্রহ্মণম স্বামীর (Subramanian Swamy) সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক বরাবর ভাল। মমতা দিল্লি গেলে বিজেপির এই রাজ্যসভার সাংসদ একাধিকবার বঙ্গভবনে এসে দেখা করেছেন। গত বছর নবান্নে এসেই দেখা করেছেন রাজনীতির বহু প্রতিপক্ষকে ধরাশায়ী করা এই দক্ষিণী নেতা। বাংলার মুখ্যমন্ত্রীকে তিনি প্রধানমন্ত্রী পদের জন্য সবচেয়ে উপযুক্তও মনে করেন।

সেই সুব্রহ্মণ্যম স্বামীর দুটি টুইট (tweets) ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে দার্জিলিংয়ের রাজনীতিতে (Darjeeling politics)। বিজেপি, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোর সমালোচক এই নেতা টুইট করে বলেছেন, গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুংয়ের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। প্রস্তাবিত গোর্খাল্যান্ডকে স্বায়ত্বশাসিত অঞ্চল ঘোষণার জন্য তিনি একটি খসড়া তৈরির কাজ শুরু করেছেন। গুরুংয়ের সঙ্গে এই বিষয়ে বিশদ কথা হয়।

স্বামীর ওই টুইট ঘিরে পাহাড়ের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বিমল গুরুং শিবিরের দিকে আক্রমণ ধেয়ে আসে পৃথক রাজ্যের পরিবর্তে স্বশাসিত অঞ্চলের প্রসঙ্গ তোলায়। কয়েক ঘণ্টা পর স্বামী টুইটটি বদলে দিয়ে দাবি করেন, তাঁদের মধ্যে কথা হয়েছে, বিজেপির ঘোষণা মতো গোর্খাল্যান্ডের দাবি নিয়ে। যদিও বিজেপির ঘোষণাপত্রে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের কথা বলা নেই। বলা আছে এই দাবির চূড়ান্ত রাজনৈতিক সমাধানের কথা।

স্বামী অতীতে গোর্খাল্যান্ড নামে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার প্রস্তাব নিয়ে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা চালিয়েছিলেন। গুরুংয়ের সঙ্গে বৈঠকের পর সেই পুরনো প্রস্তাব তুলে ধরায় গোর্খা জনমুক্তি মোর্চাও বিপাকে পড়ে আপত্তি তোলে দক্ষিণী এই নেতার কথায়।

কিন্তু পাহাড়ের রাজনৈতিক মহল গুরুং-স্বামী আলোচনার বিষয় বস্তুর চাইতেও উদ্দেশ্য নিয়ে বেশি জল্পনায় মেতেছে। দার্জিলিংয়ের রাজনৈতিক মহল মনে করছে, স্বামী আসলে দার্জিলিং থেকে প্রার্থী হওয়ার ভাবনাচিন্তা শুরু করেছেন। কারণ, উত্তরপ্রদেশের পিলভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধীর মতো স্বামীরও আর পদ্ম প্রতীকের টিকিট পাওয়ার সম্ভাবনা কম। দু’জনেই মোদী-শাহের তীব্র সমালোচক।

বরুণ ইতিমধ্যেই সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে আলোচনা শুরু করেছেন। ২০২৪-এ তাঁর বিজেপির টিকিট না পাওয়ার সম্ভাবনা ষোলআনা। তাছাড়া মানেকা গান্ধী ও তাঁর পুত্র আর পদ্মফুলের প্রতীকে ভোটে লড়তে চাইছেন না।

একই অবস্থা স্বামীরও। মোদী সরকারের আর্থিক নীতির তীব্র সমালোচক স্বামী বিরোধীদের থেকেও চড়া ভাষায় নিজের দলের বিরুদ্ধে সরব। বিরোধীদের মতো তিনিও মনে করেন নোটবন্দি এবং জিএসটি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর দুটি সিদ্ধান্ত মোদী সরকারের।

স্বামীর তলে তলে গুরুয়ের সঙ্গে বৈঠক করে দার্জিলিং নিয়ে সক্রিয় হওয়া নিয়ে পাহাড়ের বিজেপি বিধায়কেরা অসন্তুষ্ট। দার্জিলিং এবং কার্শিয়ংয়ের বিজেপি বিধায়কেরা দলীয় এই সাংসদ ও প্রবীণ নেতার পদক্ষেপের সমালোচনায় মুখর হয়েছেন।

বিজেপির দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা বলেন, ‘স্বামী পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে গোর্খাদের জন্য স্বায়ত্তশাসিত অঞ্চল গঠনের পক্ষে ওকালতি করছেন কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলতে চান।

স্বামী সম্প্রতি প্রস্তাব করেন, বাংলার বিধানসভায় স্বশাসিত গোর্খাল্যান্ডের সপক্ষে প্রস্তাব পাশ করা হোক। এখন সেখানে যে গোখ্যাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি আছে, সেই প্রতিষ্ঠান অসমের বরো অটোনমাস কাউন্সিলের মতো পুরোপুরি স্বশাসিত নয়।

পাহাড়ের রাজনৈতিক মহল স্বামীর পরস্পর বিরোধী টুইটের প্রেক্ষিতে মনে করছে আগামী লোকসভা ভোটে এই বিজেপি নেতা বিমল গুরুং এবং তৃণমূলের সমর্থনে পাহাড় থেকে প্রার্থী হতে চাইছেন। দুই তরফের লক্ষ্য বিজেপির হাত থেকে আসনটি ছিনিয়ে আনা।

দার্জিলিংয়ের বর্তমান বিজেপি সাংসদ রাজু বিস্তা অবশ্য এই ব্যাপারে কিছু বলতে চাননি। তবে অখিল ভারতীয় গোর্খা লীগের নেতা প্রতাপ খাতি বিমল গুরুংয়ের নাম না করে কড়া ভাষায় বলেছেন, পাহাড়ের কিছু দালাল দিল্লিতে বসে দার্জিলিং লোকসভা আসনটি বিক্রি করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, গুরুং স্বশাসিত অঞ্চল, পৃথক রাজ্য নিয়ে স্বামীর সঙ্গে আলোচনার কথা উড়িয়ে দিয়ে দাবি করেছেন, তাঁদের সঙ্গে কথা হয়েছে, পাহাড়ের ১১টি জাতি গোষ্ঠীকে জনজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া নিয়ে।

আমার বাড়িতেও একজনের অ্যাডেনোভাইরাস, ওরম বলে বেড়াচ্ছি না, সরকার পদক্ষেপ নিচ্ছে: মমতা


```