Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

দীর্ঘদিন ভোট না হলেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ! সভাপতি-সম্পাদক দুজন করে

একটি বিশ্ববিদ্যালয়। তার একটি ছাত্র সংসদ। তার আবার দু'জন সভাপতি। সাধারণ সম্পাদকও দুজন।এমনই আজব ঘটনার সাক্ষী বর্ধমান বিশ্ববিদ্যালয়। 

দীর্ঘদিন ভোট না হলেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ! সভাপতি-সম্পাদক দুজন করে

শেষ আপডেট: 1 July 2025 13:18

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: একটি বিশ্ববিদ্যালয়। তার একটি ছাত্র সংসদ। তার আবার দু'জন সভাপতি। সাধারণ সম্পাদকও দুজন।এমনই আজব ঘটনার সাক্ষী বর্ধমান বিশ্ববিদ্যালয়। আরও আশ্চর্যের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দীর্ঘদিন নির্বাচনই হয়নি। তাই কোনও নির্বাচিত ছাত্র সংসদও থাকার কথাই নয়। যা থাকার কথাই নয়, তা রয়েছে জোড়ায় জোড়ায়।  এমন অদ্ভুত ঘটনা প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠেছে সংশ্লিষ্ট মানুষজনের।

এই ভুতুড়ে কমিটি দুটি শুধু আছে তাই নয়, এরা দুখানি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের আগামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ' মুক্তধারা ২০২৫'।  তারই বিজ্ঞপ্তি।  এতে চোখ কপালে উঠেছে ছাত্র ছাত্রীদের।  অনেকেই এটাকে শাসকদলের ছাত্র সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ বলছেন। তথাকথিত ছাত্র সংসদের তালিকাটা একবার দেখা যাক।
একটির সভাপতি শুভজিৎ পুরকাইত ও সাধারণ সম্পাদক সাত্ত্বিক সাহা। অন্যটির সভাপতি মণিকাঞ্চন মণ্ডল, সাধারণ সম্পাদক অভিষেক নন্দী। তাদের আবার প্যাড কিন্তু একই।

এই নিয়ে সরব ছাত্র ছাত্রীদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সোনু পাশওয়ান বলেন, "আমরা  জানি দীর্ঘদিন ভোটই হয়নি। তার আবার জিএস থাকবে কোথা থেকে? সংসদ অফিস বন্ধই থাকে। এই দুটো প্যাড কীভাবে চলছে জানি না। যাদের নামে এই প্যাড চলছে, তাদের একজন সোসিওলজির প্রথম বর্ষের ছাত্র সাত্ত্বিক সাহা। একটি কমিটির তিনিই জিএস বা সাধারণ সম্পাদক।  

সাত্ত্বিক অবশ্য দাবি করেন, "অবশ্যই এটা ষড়যন্ত্র। গণতান্ত্রিক পথে না পেরে তৃণমূল ছাত্র পরিষদকে বদনাম করছে এসএফআই। আমি আইনী পদক্ষেপের কথা ভাবছি।" তিনি জানান, আগে রাজ কলেজের ছাত্র ইউনিটের সভাপতি ছিলেন। বর্তমানে কোনও পদে নেই। অন্য গোষ্ঠীর ছাত্র নেতা খোন্দকার আমিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে অস্বীকার করেন।

এই ঘটনায় সুর চড়িয়েছে এসএফআই। সংগঠনের বিশ্ববিদ্যালয় লোকাল কমিটির সদস্য সোমনাথ মণ্ডল বলেন, "এটা তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী কোন্দলের প্রকাশ। কিন্তু তার জন্য ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হবে কেন? কর্তৃপক্ষ ছাত্র সংসদের রুমে তালা মারুন।"তাঁর দাবি, সাংস্কৃতিক প্রতিযোগিতা হোক। কিন্তু অবৈধ ছাত্র সংসদের মাধ্যমে তা করা যাবে না।  ভবিষ্যতে প্রয়োজনে জোরদার আন্দোলন হবে।


```