Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বাঘের ডেরায় প্রাণ হাতে ঢুকে বাংলাদেশি ডাকাত ধরল সুন্দরবন টাইগার রিজার্ভের কর্মীরা

প্রাণ বাজি রেখে রয়্যাল বেঙ্গলের ডেরায় ঢুকে বাংলাদেশি ডাকাত ধরলেন সুন্দরবন টাইগার রিজার্ভের কর্মী-আধিকারিকরা। ধৃতদের কাছ থেকে একটি একনলা বন্দুক, হরিণের শিং, ধারালো অস্ত্র, ৬ টি মোবাইল ফোন, বাংলাদেশি সিমকার্ড, এবং বাংলাদেশ ও নেপালের টাকা মিলেছে।

বাঘের ডেরায় প্রাণ হাতে ঢুকে বাংলাদেশি ডাকাত ধরল সুন্দরবন টাইগার রিজার্ভের কর্মীরা

শেষ আপডেট: 1 February 2024 19:49

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: প্রাণ বাজি রেখে রয়্যাল বেঙ্গলের ডেরায় ঢুকে বাংলাদেশি ডাকাত ধরলেন সুন্দরবন টাইগার রিজার্ভের কর্মী-আধিকারিকরা। ধৃতদের কাছ থেকে একটি একনলা বন্দুক, হরিণের শিং, ধারালো অস্ত্র, ৬ টি মোবাইল ফোন, বাংলাদেশি সিমকার্ড, এবং বাংলাদেশ ও নেপালের টাকা মিলেছে। কাঁকড়া ও মাছ ধরা নৌকোয় সওয়ার এ দেশের মৎস্যজীবীদের মারধর করে এগুলি তারা ছিনতাই করেছিল বলে জানা গেছে। 

বৃহস্পতিবার সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জ সংলগ্ন খালের ধারে সুন্দরবনে ন্যাশনাল ইষ্ট পার্ক রেঞ্জের রেঞ্জার স্বপন কুমার মাঝির নেতৃত্বে নজরদারি চালাচ্ছিলেন ৭ সদস্যের একটি দল। সেই সময় তাঁরা চারটি নৌকা দেখতে পান। দ্রুত নৌকোগুলির কাছে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। ফরেস্ট গার্ডদের দেখে দুটি নৌকার ৭ জন নদীতে ঝাঁপ দিয়ে জঙ্গলে বাঘের ডেরায় লুকিয়ে পড়ে। তাতে অবশ্য পিছু হটেননি সুন্দরবন টাইগার রিজার্ভের সদস্যরা। তাঁরাও জঙ্গলে ঢুকে চিরুনি তল্লাশি শুরু করে। দীর্ঘ প্রায় দু'ঘণ্টা বাঘের আস্তানায় তল্লাশি অভিযান চালিয়ে দুই বাংলাদেশি ডাকাতকে ধরে ফেলে তারা। অন্যান্যরা পালিয়ে গা ঢাকা দেয়। তবে তাদের খোঁজে সুন্দরবন টাইগার রিজার্ভ তল্লাশি অভিযান জারি রেখেছে। ধৃত দুই ডাকাতকে শুক্রবার আলিপুর এসিজেএম আদালতে তোলা হবে। ধৃত আজিজ সরদার ও আব্দুল গফ্ফর হাওলাদারের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। 

ন্যাশনাল ইস্ট পার্কের ট্রেনি রেঞ্জার নবকুমার সাউ বলেন, "ধৃত ডাকাতরা সুন্দরবনের জঙ্গলে ডাকাতি করার পাশাপাশি একটি হরিণ মেরে পুড়িয়ে খেয়েছে। সেই জায়গাটিরও সন্ধান পাওয়া গেছে। এখন শীতের মরশুমে সুন্দরবনে পর্যটকদের আনাগোনা লেগে রয়েছে। জলদস্যুরা তাই এই মরশুমটা বেছে নেয়। তবে সুন্দরবন টাইগার রিজার্ভের তীক্ষ্ণ নজরদারিতে ধরা পড়ে যায় তারা।" বিগত ৯ মাসের মধ্যে চারবার এমন সাফল্য পেল সুন্দরবন টাইগার রিজার্ভ।


```