Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

জমিতে চাষ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, দুই জেলায় বাজ পড়ে মৃত্যু দুজনের

তারকেশ্বরে বাজ পড়ে মৃত্যু হল একজনের। ওই ব্যক্তি পিয়াসাড়া এলাকার বাসিন্দা। মৃতের নাম লক্ষ্মণ মালিক (২৬)।

জমিতে চাষ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, দুই জেলায় বাজ পড়ে মৃত্যু দুজনের

শেষ আপডেট: 7 April 2024 16:15

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তারকেশ্বরে বাজ পড়ে মৃত্যু হল একজনের। ওই ব্যক্তি পিয়াসাড়া এলাকার বাসিন্দা। মৃতের নাম লক্ষ্মণ মালিক (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে জমিতে চাষের কাজ করছিলেন লক্ষ্মণ। তখন ঝড়-বৃষ্টি আসছে দেখে খেতের কাজ ছেড়ে বাড়ির পথে রওনা হন। সেই সময় হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি শুরু হয়। বাজের আঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন ওই যুবক। সেই সময় আরও কয়েকজন খেত থেকে বাড়ি ফিরছিলেন। তাঁরা লক্ষ্মণের পরিবারকে খবর দেন। তড়িঘড়ি তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

একই ধরনের ঘটনা ঘটেছে গাইঘাটা থানার বর্ণবেড়িয়া এলাকায়। সেখানেও জমিতে কাজ করবার সময় বাজ পড়ে মৃত্যু হয় এক চাষির।  মৃত কৃষকের নাম নেপাল হালদার (৩৮)। তিনি বর্ণবেড়িয়ার বাসিন্দা। মৃত কৃষকের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। স্বামীকে হারিয়ে অভাবের সংসারে দুই ছেলে ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে অথৈ জলে পড়েছেন মৃতের স্ত্রী।


```