Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

কালীগঞ্জে নাবালিকা মৃত্যুর ঘটনায় পাকড়াও মূল অভিযুক্ত সহ দুই, গ্রেফতারি বেড়ে ৯

কালীগঞ্জের নাবালিকা খুনে আবার গ্রেফতারি। এবার পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত গাওয়াল শেখ এবং তাঁর ছেলে বিমল শেখ।

কালীগঞ্জে নাবালিকা মৃত্যুর ঘটনায় পাকড়াও মূল অভিযুক্ত সহ দুই, গ্রেফতারি বেড়ে ৯

ফাইল ছবি

শেষ আপডেট: 28 June 2025 11:14

দ্য ওয়াল ব্যুরো: কালীগঞ্জের নাবালিকা খুনে (Kaligunj Minor Girl Death) আবার গ্রেফতারি। এবার পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত গাওয়াল শেখ এবং তাঁর ছেলে বিমল শেখ (Main Accused Arrest)। শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়া থেকে তাঁদের ধরে পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।

নাবালিকার পরিবার শুরু থেকেই গাওয়াল শেখের নামে অভিযোগ জানিয়েছিল। মৃতার মা সাবিনা বিবির দাবি ছিল, বোমা হামলার ‘মূল চক্রী’ গাওয়ালই। তিনিই বোমা ছোড়ার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ। তাঁর কথায়, ‘‘ও এই ঘটনার মূল মাথা। ওর নির্দেশেই হামলা হয়েছে। তবে ওর উপরেও কেউ রয়েছে কিনা, তাও পুলিশ খতিয়ে দেখুক।’’

গাওয়াল শেখ কালীগঞ্জে শাসক দলের বুথ সভাপতি। জানা গেছে, নির্বাচনের ফল প্রকাশের আগেই এলাকায় বিজয় মিছিল বের হয় তৃণমূলের পক্ষ থেকে। অভিযোগ, সেই মিছিল থেকেই বোমা ছোড়া হয়েছিল সিপিএম সমর্থকদের বাড়ির দিকে। বোমার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রীর। তাঁদের পরিবার দীর্ঘদিন ধরেই সিপিএম সমর্থক বলে এলাকায় পরিচিত।

ঘটনার পরে যে এফআইআর দায়ের করা হয়েছিল, তাতে গাওয়াল এবং তাঁর ছেলের নাম ছিল স্পষ্টভাবে। এরপর থেকেই বেপাত্তা ছিলেন তাঁরা। অবশেষে শুক্রবার রাতে কাটোয়ার একটি গ্রামে তাঁদের হদিস মেলে।

কৃষ্ণনগর পুলিশের তরফে জানান হয়েছে, এই গাওয়াল শেখই কালীগঞ্জ বোমাকাণ্ডের মূল অভিযুক্ত। তাঁকে এবং তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। টানা তল্লাশি চলছে। বাকিদেরও খুব তাড়াতাড়ি ধরা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রের খবর, ধৃতদের সঙ্গে বসিয়ে আরও কয়েক জনকে জেরা করা হবে। ঘটনার পুনর্নির্মাণও হতে পারে। তদন্তকারীদের আশা, জেরা থেকে উঠে আসতে পারে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এবং হয়তো আরও কিছু নাম। 


```