Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সোশ্যাল মিডিয়ায় আলাপ! তারকেশ্বরে এসে বিপাকে দুই নাবালিকা, সঙ্গের দুই তরুণের একজন বেপাত্তা

সন্ধেবেলা তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা তারকেশ্বর-ফুলকুসুম রুটের বাসে বছর পনেরোর দুই কিশোরী ও বছর উনিশের দুই তরুণকে দেখে সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। তাঁরাই জিজ্ঞাসাবাদ শুরু করেন চারজনকে। চারজনের কথাতেই অসংলগ্নতা ছিল বলে জানা গেছে। তখন তাদের আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ আসার আগেই এক তরুণ চম্পট দেয়।

সোশ্যাল মিডিয়ায় আলাপ! তারকেশ্বরে এসে বিপাকে দুই নাবালিকা, সঙ্গের দুই তরুণের একজন বেপাত্তা

শেষ আপডেট: 31 October 2023 11:43

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়া ঝড়খালির দুই তরুণের সঙ্গে দেখা করতে বাঁকুড়া থেকে ভরসন্ধায় তারকেশ্বরে চলে এসেছিল দুই নাবালিকা। এক তরুণ পালিয়ে গেলেও স্থানীয়রা তিনজনকে ধরে পুলিশে দিল। সোমবার সন্ধ্যায় এই ঘটনায় শোরগোল পড়ে তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজারে।

সন্ধেবেলা তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা তারকেশ্বর-ফুলকুসুম রুটের বাসে বছর পনেরোর দুই কিশোরী ও বছর উনিশের দুই তরুণকে দেখে সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। তাঁরাই জিজ্ঞাসাবাদ শুরু করেন চারজনকে। চারজনের কথাতেই অসংলগ্নতা ছিল বলে জানা গেছে। তখন তাদের আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ আসার আগেই এক তরুণ চম্পট দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে এলে তারকেশ্বর থানার পুলিশের হাতে এক তরুণ ও দুই নাবালিকাকে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দুই নাবালিকার বাড়ি বাঁকুড়া জেলার সারেঙ্গার রায়পুর এলাকায়। এবং তরুণের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে। দুই নাবালিকা দাবি করে, তারা ওই তরুণদের চেনে না। তাদের বাবা-মা তারকেশ্বরে আছে বলে ফোন পেয়ে তারকেশ্বর-ফুলকুসুম রুটের বাস ধরে এখানে এসে পৌঁছয়। 

ভর সন্ধ্যায় বাসে দুই নাবালিকাকে দেখে সন্দেহ হয়েছিল বাসের কন্ডাক্টরের। তাঁর কাছে বিষয়টি জেনেই জয়কৃষ্ণ বাজারে থাকা লোকজন তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তারকেশ্বর থানার পুলিশের প্রাথমিক অনুমান, সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সুবাদে নাবালিকারা বাসে করে তারকেশ্বরে চলে আসে। বেগতিক দেখে পালিয়ে যাওয়া অন্য তরুণের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।


```