Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দুই ভারতীয় যুবককে মাথা কেটে 'শাস্তি' দিল সৌদি! কিছুই জানল না ভারত সরকার

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুকে হত্যা করার অপরাধে, শাস্তি হিসেবে দুই ভারতীয় যুবকের মাথা কেটে ফেলল সৌদি সরকার! প্রায় দু'মাস আগ ঘটে যাওয়া এই চরম নৃশংস ঘটনা সম্পর্কে এত দিন কিছুই জানতে পারেনি কেউ! এমনকী অন্ধকারে ছিল ভারতীয় দূতাবাসও। শুধু তা-ই নয়। ২

দুই ভারতীয় যুবককে মাথা কেটে 'শাস্তি' দিল সৌদি! কিছুই জানল না ভারত সরকার

শেষ আপডেট: 17 April 2019 19:26

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুকে হত্যা করার অপরাধে, শাস্তি হিসেবে দুই ভারতীয় যুবকের মাথা কেটে ফেলল সৌদি সরকার! প্রায় দু'মাস আগ ঘটে যাওয়া এই চরম নৃশংস ঘটনা সম্পর্কে এত দিন কিছুই জানতে পারেনি কেউ! এমনকী অন্ধকারে ছিল ভারতীয় দূতাবাসও। শুধু তা-ই নয়। ২৮ ফেব্রুয়ারি ঘটা এই 'শাস্তি প্রক্রিয়া' নিয়ে সৌদি সরকার কোনও রকম আলোচনাতেও রাজি নয়। রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসকেও কিছু জানাতে রাজি নয় তারা। এমনকী, মাথা কেটে ফেলা ওই দুই ভারতীয় যুবকের মৃতদেহও তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সৌদি প্রশাসনের তরফে৷ ফলে এই বিষয়টি ঘিরে কূটনৈতিক মহলে জটিলতা তুঙ্গে সোমবার বিদেশ মন্ত্রকের তরফে সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং নামের দুই ভারতীয়র মৃত্যুসংবাদ জানানো হয় তাঁদের পরিবারের লোকদের। সৌদি সূত্রে জানা গিয়েছে, ২০১৫-তে সৌদির একটি দোকান থেকে বেশ কিছু টাকা লুট করেন তিন ভারতীয় যুবক সত্যেন্দ্র কুমার, হরজিৎ সিং ও আরিফ ইমামউদ্দিন৷ অভিযোগ, সেই লুটের টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা৷ সৌদি প্রশাসনের দাবি, বচসার জেরেই ইমামউদ্দিনকে খুন করে সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং৷ ঘটনার কয়েক দিন পরে, ২০১৫-র ৯ ডিসেম্বর সৌদি পুলিশের হাতে গ্রেফতার হয় অভিযুক্ত সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং৷ তাঁরা জেরায় খুনের কথা স্বীকার করলে তাঁদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়৷ বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত সত্যন্দ্র ও হরজিৎকে জেলে পাঠানো হয়৷ এ বিষয়টি কিন্তু ভারতীয় দূতাবাস জানত। এমনকী তাঁদের দেখতে মাঝে-মধ্যেই রিয়াধ জেলে যেতেন ভারতীয় দূতাবাসের আধিকারিকরাও৷ মামলার গতিপ্রকৃতি সম্পর্কেও খোঁজ-খবরও রাখতেন তাঁরা৷ কিন্তু সম্প্রতি সেই আধিকারিকেরা হঠাৎ জানতে পারেন, দুই অভিযুক্ত যুবকেরই শিরশ্ছেদ করে শাস্তি দিয়েছে সৌদি সরকার! চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির সেই শাস্তি দেওয়া হয়েছে৷ তবে এই বিষয়ে সে দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসকে কোনও তথ্যই জানানো হয়নি৷ এমনকী, সৌদি সরকারের তরফে জানানো হয়েছে, সে দেশের আইনানুযায়ী ওই দুই অপরাধীর দেহাবশেষও দেওয়া হবে না ভারতে বসবাসকারী তাঁদের পরিবারকে৷ বিদেশ মন্ত্রকের তরফে অবশ্য এ বিষয়ে সৌদিকে পাল্টা চাপ দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। দূতাবাসকে না জানিয়ে এ ভাবে মৃত্যুদণ্ড দেওয়া যায় না বলেও জানানো হয়েছে তাদের। দেহ ফেরানোর জন্যও বলা হয়েছে। কিন্তু কোনও ইতিবাচক উত্তর এখনও সে দেশের তরফে পাওয়া যায়নি।

```