Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পাকিস্তানে অপহৃত ২ হিন্দু কিশোরী, বিক্ষোভ

দ্য ওয়াল ব্যুরো : একজনের বয়স ১৬। অপরজনের ১৪। নাম রবীনা ও রিনা। দোলের আগে, গত ২০ মার্চ পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে তারা অপহৃত হয়। পুলিশ ওই অপহরণের ঘটনায় এফআইআর পর্যন্ত নিতে চায়নি। পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ২১ মার্চ পথে নেমে বিক্ষোভ দ

পাকিস্তানে অপহৃত ২ হিন্দু কিশোরী, বিক্ষোভ

শেষ আপডেট: 22 March 2019 06:15

দ্য ওয়াল ব্যুরো : একজনের বয়স ১৬। অপরজনের ১৪। নাম রবীনা ও রিনা। দোলের আগে, গত ২০ মার্চ পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে তারা অপহৃত হয়। পুলিশ ওই অপহরণের ঘটনায় এফআইআর পর্যন্ত নিতে চায়নি। পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ২১ মার্চ পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। দুই কিশোরীর বাড়ি সিন্ধু প্রদেশের ঘোটকি অঞ্চলে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা মুখী শিব মেনঘাওয়ার বলেন, মেয়েদু’টি নিজের ইচ্ছায় চলে যায়নি। তাদের অপহরণ করা হয়েছে। জোর করে ধর্মান্তরও করা হয়েছে। অন্যদিকে করাচির সেন্ট্রাল পুলিশ অফিসের দাবি, দু’টি মেয়ে একটি ভিডিও রেকর্ডিং-এ জানিয়েছে, তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। কারও চাপে নয়, স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ২০১৬ সালে সিন্ধু প্রদেশের আইনসভায় জোর করে ধর্মান্তকরণের বিরুদ্ধে বিল পাশ হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দল ওই বিলের বিরোধিতা করে। সিন্ধু প্রদেশের সরকার তৎকালীন গভর্নর সাইদুজ্জামান সিদ্দিকিকে অনুরোধ করে, তিনি যেন ওই বিল অনুমোদন না করেন।

```