গঙ্গায় ভাসছে পচাগলা দুই দেহ! থমকে গেল বিসর্জন, বাবুঘাটে হুলুস্থূল
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিজয়া দশমীর পর বিসর্জন চলছে রবিবার দ্বাদশীতেও। শহর জুড়ে চলছে মা দুর্গার ভাসান প্রক্রিয়া। এর মাঝেই রবিবার সকালে হুলুস্থূল কাণ্ড বাবুঘাটে (Babughat)। দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ভাসতে দেখা যায় গঙ্গার জলে। ফলে বেশ ক
শেষ আপডেট: 17 October 2021 08:25
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিজয়া দশমীর পর বিসর্জন চলছে রবিবার দ্বাদশীতেও। শহর জুড়ে চলছে মা দুর্গার ভাসান প্রক্রিয়া। এর মাঝেই রবিবার সকালে হুলুস্থূল কাণ্ড বাবুঘাটে (Babughat)। দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ভাসতে দেখা যায় গঙ্গার জলে। ফলে বেশ কিছুক্ষণের জন্য বিসর্জন স্তব্ধ করে দিতে হয়।
মোদী সরকারের ঘোষণা, সময়ে কাজ শেষ না হলে 'নন-পারফর্মিং' তকমা ঠিকাদার সংস্থার
ঠিক কী ঘটেছিল? জানা গেছে, এদিন সকাল থেকেই বিসর্জন চলছিল বাবুঘাটে। এর মাঝে বাজেকদমতলা ঘাটে হঠাৎ হইচই শুরু হয়। দেখা যায় দুই ব্যক্তির পচা গলা মৃত দেহ জলে ভেসে উঠেছে। মৃতদের পরিচয় জানা যায়নি। তবে পুলিশ সূত্রের খবর, একজনের বয়স আনুমানিক ৬৫। কাশিপুর গান শেল কারখানার কাছে নদীতে তাঁর দেহ ভাসছিল। এছাড়া, আরও এক মৃতদেহ ভাসছিল বাঁধা ঘাটের কাছে। তাঁর বয়স হবে আনুমানিক ৫০।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্রেনের সাহায্যে মৃতদেহগুলিকে সরানোর ব্যবস্থা করা হয়। সামইয়িকভাএ বন্ধ করা হয় ঘাটে স্নান বা বিসর্জন প্রক্রিয়া। মৃতদেহগুলিকে মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে খবর। গোটা ঘটনায় বাবুঘাটে রবিবার বেলায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'