দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে মাদকবিরোধী অভিযানে নিহত আরও দুজন। বুধবার রাতে মাদারিপুর ও যশোরে দুজনের দেহ মেলে। এর পাশাপাশি ফেনিতে একজনকে গ্রেফতারও করেছে ৱ্যাব। এই নিয়ে গত ১২ দিনে নিহতের সংখ্যা দাঁড়াল ১১৯ জন। পুলিশের দাবি, তারা অনেকে সংঘর্ষে মারা গিয়েছে। অনেকে মারা গিয়েছে নিজেদের মধ্যে সংঘর্ষে। তারা সকলেই মাদক পাচারে যুক্ত ছিল।
যদিও পুলিশের বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।