Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

তৃণমূল নেতা খুনের চার দিনের মাথায় মালদহে বিস্ফোরণ, বোমা ফেটে জখম ২ শিশু

কাউন্সিলর খুনের চারদিনের মাথায় মালদহে বোমা ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটল। এখনও অধরা কাউন্সিলর খুনের মাস্টারমাইন্ড। তারই মধ্যে ফের রক্তাক্ত মালদহ। গুরুতর জখম দুই শিশু।

তৃণমূল নেতা খুনের চার দিনের মাথায় মালদহে বিস্ফোরণ, বোমা ফেটে জখম ২ শিশু

কালিয়াচকে বোমা বিস্ফোরণ

শেষ আপডেট: 6 January 2025 18:09

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল নেতা খুনের চার দিনের মাথায় মালদহে ফের বিস্ফোরণ। কালিয়াচকে বোমা ফেটে জখম দুই শিশু। দু'জনেই মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছে। 

গত ২ জানুয়ারি মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার তাঁর নিজের কারখানায় যাচ্ছিলেন। পাইপ লাইন মোড়ে যখন ব্যক্তিগত গাড়ি থেকে নামেন, সেই সময় বাইকে করে আসা চার দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে।

গাড়ি থেকে নামামাত্রই কাউন্সিলর দৌড়ে তাঁর কারখানার উলটো দিকে একটি দোকানে দৌড়ে যান। বাঁচার চেষ্টা করেন। দুষ্কৃতীরাও ওই দোকানের ভিতরে ঢুকে যায়। কাউন্সিলরকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় কাউন্সিলরের। এই ঘটনায় জেলা পুলিশ সুপারকে তীব্র ভর্ৎসনা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

সেই আবহে এখন যখন মালদহ শিরোনামে, ঠিক ওই ঘটনার চারদিনের মাথায় মালদহে বোমা ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটল। এখনও অধরা কাউন্সিলর খুনের মাস্টারমাইন্ড। তারই মধ্যে ফের রক্তাক্ত মালদহ। গুরুতর জখম দুই শিশু। 


```