Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

চাইনিজ ক্যুইজিন প্রিয়? রইল বাড়িতে বানানোর জন্য শেফের দারুণ দুটি রেসিপি

চৈতালি দত্ত চাইনিজ ক্যুইজিন (Chinese cuisine) নিয়ে রীতিমতো পরীক্ষা-নিরীক্ষা করেন ক্রিস্টাল চপস্টিক রেস্তোরাঁর এক্সিকিউটিভ শেফ হেমন্ত কর। ২৫ বছর ধরে এই সেলেব্রিটি শেফের হাতের রান্না খেয়ে তৃপ্ত হয়েছেন তাবড় সেলিব্রেটিরা। তাঁর সিগনে

চাইনিজ ক্যুইজিন প্রিয়? রইল বাড়িতে বানানোর জন্য শেফের দারুণ দুটি রেসিপি

শেষ আপডেট: 24 July 2023 10:01

চৈতালি দত্ত

চাইনিজ ক্যুইজিন (Chinese cuisine) নিয়ে রীতিমতো পরীক্ষা-নিরীক্ষা করেন ক্রিস্টাল চপস্টিক রেস্তোরাঁর এক্সিকিউটিভ শেফ হেমন্ত কর। ২৫ বছর ধরে এই সেলেব্রিটি শেফের হাতের রান্না খেয়ে তৃপ্ত হয়েছেন তাবড় সেলিব্রেটিরা।

তাঁর সিগনেচার দুটি রেসিপি (Two chef special Chinese recipe) দ্য ওয়ালকে শেয়ার করলেন।

টামপুরা প্রন
উপকরণ:
গলদা চিংড়ি ৫ টুকরো
নুন ৩গ্রাম
আদা ও রসুন বাটার রস ২ টেবিল চামচ
চিনি ২৫ গ্রাম
সাদা গোলমরিচ গুঁড়ো ৫ গ্রাম
ডিম ১টা
ধনেপাতা কুচি ২৫ গ্রাম
কর্নফ্লাওয়ার ৫০ গ্রাম
কাঁচা লঙ্কা কুচি ১০গ্রাম
রিফাইন্ড অয়েল ২৫০ গ্রাম
ভিনিগার ৫ গ্রাম
আদা রসুন কুচি ২চা চামচ
সয়া সস ৩ ফোঁটা
পদ্ধতি:
প্রথমে চিংড়ি মাছের মাথা বাদ দিতে হবে। এরপর মাছের সম্পূর্ণ খোসা ছাড়িয়ে এবং পিঠের কালো সুতো ফেলে দিয়ে মাছ সমেত লেজের অংশ নিতে হবে। ভাল করে মাছ ধুয়ে আলাদা বাটিতে মাছ তুলে রাখতে হবে ।
এরপর চিংড়ি মাছের মধ্যে আদা, রসুন বাটার রস, চিনি, নুন, সাদা গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণ জল এবং ডিম ফেটিয়ে দিতে হবে। এইসব উপকরণ দিয়ে পাঁচ মিনিটের জন্য চিংড়ি মাছকে ম্যারিনেট করতে হবে।
এবারে আগুনে প্যান বসিয়ে তেল গরম হলে চিংড়ি মাছ লাল করে ভেজে তুলে নিতে হবে।

এরপর কড়াইতে রিফাইন্ড অয়েল দেওয়ার পর গরম হলে আদা- রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাল করে নাড়তে হবে। বাদামি রং ধরলে তার মধ্যে চিনি, ধনেপাতা কুচি, ভিনিগার, সয়া সস দিয়ে ভাল করে নাড়িয়ে অল্প জল দিতে হবে। যখন ফুটে উঠবে তখন গ্রেভিকে ঘন করতে কর্নফ্লাওয়ার অল্প জলে গুলে দিয়ে দিতে হবে।

গ্রেভি যখন গাঢ় হবে তখন ভাজা চিংড়ি মাছ দিয়ে এক মিনিটের জন্য নাড়াচাড়া করতে হবে। একটু ড্রাই হলে প্যান থেকে নামিয়ে সার্ভিং ডিশে রাখতে হবে। একটি আনারসের টুকরো, চেরি, সামান্য ধনেপাতা এবং পাতিলেবুর স্লাইস দিয়ে গার্নিশ করে চাইনিজ স্টার্টার হিসেবে গরম গরম পরিবেশন করতে হবে।

টামপুরা প্রন

কোরিয়ান চিকেন
উপকরণ :
বোনলেস চিকেন ৮ পিস
আদা রসুন বাটার রস ২ টেবিল চামচ
নুন ৩ গ্রাম
সাদা গোলমরিচের গুঁড়ো ৩ গ্রাম
চিনি ৫০ গ্রাম
ফাইভ স্টার পাউডার ৫ গ্রাম
গোটা ফাইভ স্টার ৫ গ্রাম
কর্নফ্লাওয়ার ৫০ গ্রাম
সয়া সস ৫ গ্রাম
রিফাইন্ড অয়েল ২৫০ গ্রাম
ভিনিগার ১\২ চামচ
ডিম ১ টা
পদ্ধতি:
প্রথমে চিকেনের টুকরো ভাল করে ধুয়ে নিতে হবে। এরপর একটি বাটিতে চিকেনের টুকরো নিয়ে তার সঙ্গে আদা রসুন বাটার রস, নুন, চিনি, সাদা গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণ জল, ফেটানো ডিম দিয়ে একত্রে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এবারে প্যানে তেল গরম করে চিকেনের টুকরো দিয়ে বাদামি রং করে ভেজে আলাদা করে তুলে রাখতে হবে।

এরপর কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে গরম হলে তার মধ্যে গোটা ফাইভ স্টার দিয়ে নাড়তে হবে। সুগন্ধি বেরলে চিনি, ফাইভ স্টার পাউডার, সয়া সস, জল, ভিনিগার দিয়ে নাড়তে হবে।

এরপর কর্নফ্লাওয়ার দিতে হবে। গ্রেভি ঘন হলে তার মধ্যে ভাজা চিকেন দিয়ে নাড়াচাড়া করে শুকনো অবস্থায় সার্ভিং ডিশে রাখতে হবে। এবারে সাদা তিল দিয়ে গার্নিশ করে গরম গরম পরিবেশন করতে হবে কোরিয়ান এই স্টার্টার।

কোরিয়ান চিকেন

আরও পড়ুন: বাড়িতেই বানিয়ে ফেলুন দারুণ এক ইতালিয়ান মেনকোর্স এবং ডেসার্ট! রইল শেফের নিজস্ব রেসিপি


```