Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

এক শরীরে দুই ভাই! এবার পৃথক ভোটাধিকার পেলেন পাঞ্জাবের সোহনা-মোহনা

দ্য ওয়াল ব্যুরো: এক শরীর (body), কিন্তু দুই মাথা (head)। মানুষ (men)হিসেবেও আলাদা। তাই এবার দু'জনকেই ভোট প্রয়োগের (franchise) অধিকার দিল নির্বাচন কমিশন (election commission)। আলাদা আলাদা ভোটার আইডি কার্ড নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের অধিকার

এক শরীরে দুই ভাই! এবার পৃথক ভোটাধিকার পেলেন পাঞ্জাবের সোহনা-মোহনা

শেষ আপডেট: 25 January 2022 15:19

দ্য ওয়াল ব্যুরো: এক শরীর (body), কিন্তু দুই মাথা (head)। মানুষ (men)হিসেবেও আলাদা। তাই এবার দু'জনকেই ভোট প্রয়োগের (franchise) অধিকার দিল নির্বাচন কমিশন (election commission)। আলাদা আলাদা ভোটার আইডি কার্ড নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের অধিকার প্রয়োগ করতে পারবেন পাঞ্জাবের সোহন সিং এবং মোহন সিং। সবাই ওঁদের সোহনা-মোহনা নামে পরিচিত। বছর খানেক আগেই পাঞ্জাবের স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডে চাকরি পান দুজনে। পৃথক পদে চাকরি করছে তাঁরা। এবার আসন্ন বিধানসভা নির্বাচনে পৃথক ভোট দেওয়ার মর্যাদা পেল তাঁরা। মঙ্গলবার সারা দেশে ১২তম জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। সেই উপলক্ষ্যেই এদিন পাঞ্জাবের মুখ্য নির্বাচনী কর্মকর্তা এস করুণা রাজু, সোহন সিং এবং মোহন সিং উভয়ের কাছে দুটি পৃথক সচিত্র ভোটার কার্ড পৌঁছে দিলেন। তিনি এও জানান, 'সোহনা এবং মোহনার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে যাতে উভয়েই তাঁদের গোপনীয়তা বজায় রেখে ভোট দিতে পারবেন, সেই ব্যবস্থা করা হবে। ২০০৩ সালে জুন মাসে দিল্লিতে জন্মগ্রহণ করেন তাঁরা। যমজ এই দুই সন্তানকে অস্বীকার করার পর পাঞ্জাবের এক অনাথ আশ্রম তাঁদের দত্তক নেয়। সেই থেকেই ওখানে বড় হয়েছেন তাঁরা। পড়াশুনা করার ইচ্ছা ছিল ছোট থেকেই। হাল ছাড়েননি তাঁরা। আইটিআই থেকে ডিপ্লোমা পাস করার পর চাকরি করছে তাঁরা।  

```