Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

টুইটারে ফোন করা যাবে, লাগবে না নম্বর! কলিং ফিচারের ঘোষণা মাস্কের

দ্য ওয়াল ব্যুরো: গত বছর অক্টোবর মাসে টুইটার অধিগ্রহণ করার পরই এই মাইক্রো ব্লগিং সাইটে একাধিক বদল করেছেন ইলন মাস্ক (Elon Musk)। এমনকী টুইটারের নাম ও লোগোও পাল্টে ফেলেছেন তিনি। এখন টুইটার নয়, মাইক্রো ব্লগিং সাইটটি পরিচিত হচ্ছে এক্স নামে। এ

টুইটারে ফোন করা যাবে, লাগবে না নম্বর! কলিং ফিচারের ঘোষণা মাস্কের

শেষ আপডেট: 31 August 2023 10:15

দ্য ওয়াল ব্যুরো: গত বছর অক্টোবর মাসে টুইটার অধিগ্রহণ করার পরই এই মাইক্রো ব্লগিং সাইটে একাধিক বদল করেছেন ইলন মাস্ক (Elon Musk)। এমনকী টুইটারের নাম ও লোগোও পাল্টে ফেলেছেন তিনি। এখন টুইটার নয়, মাইক্রো ব্লগিং সাইটটি পরিচিত হচ্ছে এক্স নামে। এবার নতুন এক ফিচার যোগ হতে চলেছে এক্স হ্যান্ডেলে। সোশ্যাল মিডিয়ার এই সাইটে যুক্ত হতে চলেছে কলিং ফিচার (Calling Feature)। আর তার জন্য লাগবে না কোনও ফোন নম্বর!

এক্স কর্তা মাস্ক জানিয়েছেন, সব এক্স ব্যবহারকারীরা ভিডিও ও অডিও কল ফিচার পাবেন। আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাক ও পিসি-র ক্ষেত্রে এই ফিচার ব্যবহার নিয়ে কাজ চলছে। এই পরিষেবায় ফোন নম্বরের কোনও প্রয়োজন নেই।

https://twitter.com/elonmusk/status/1697145283472244974

জানা গিয়েছে, ফেসবুক ও ইন্সটাগ্রামে যেমন ভিডিয়ো চ্যাটের পরিষেবা রয়েছে, ঠিক একইভাবে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মেও কলিং ফিচার আনা হবে। সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি নতুন ফিচারের সংযোজন হয়েছে। এখন টুইটারে ডিরেক্ট মেসেজে অডিও মেসেজ পাঠানো যায়।

চলতি বছরের মে মাসে মাস্ক প্রথম এই ফিচারের কথা বলেছিলেন। তিনি তখন ঘোষণা করেছিলেন, 'টুইটার প্ল্যাটফর্মে ভয়েস ও ভিডিয়ো চ্যাটের পরিষেবা আনা হচ্ছে। এবার থেকে এই প্ল্যাটফর্মে ভয়েস ও ভিডিয়ো চ্যাট করা যাবে। পৃথিবীর যেকোনও প্রান্তের মানুষের সঙ্গেই আপনারা নিজের ফোন নম্বর শেয়ার না করেই কথা বলতে পারবেন।'

চলতি মাসের শুরুতেই এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন এক্স প্ল্যাটফর্মের ডিজাইনার আন্দ্রে কনওয়ে। এবার সেটাই সত্যিই হতে চলেছে। তবে ঠিক কবে থেকে এই ফিচার যুক্ত হবে এক্স হ্যান্ডেলের সঙ্গে তা এখনও জানানো হয়নি।

আরও পড়ুন: জি ২০-তে সম্ভবত আসছেন না শি জিনপিং, সম্মেলনের ভার কমে যাবে অনেকটাই, থাকবেন না পুতিনও


```