Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

২০ বছরের বন্ধু জুন-অগ্নিমিত্রা, এই গরমে একে অপরকে শরীর ঠিক রাখার পরামর্শ দিলেন

বন্ধুত্ব, তা প্রায় নয় নয় করে ২০ বছরের। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার লড়াই তৃণমূলের প্রার্থী জুন মালিয়া আর বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালের।

২০ বছরের বন্ধু জুন-অগ্নিমিত্রা, এই গরমে একে অপরকে শরীর ঠিক রাখার পরামর্শ দিলেন

জুন মালিয়া (তৃণমূল প্রার্থী) ও অগ্নিমিত্রা পাল (বিজেপি প্রার্থী) - ছবিঃ দ্য ওয়াল ফাইল।

শেষ আপডেট: 2 May 2024 10:36

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বন্ধুত্ব, তা প্রায় নয় নয় করে ২০ বছরের। অনেক রোদ-বৃষ্টি সেই সম্পর্কের সাক্ষী। এবার লড়াইয়ের ময়দানে সেই বন্ধুত্বের অগ্নিপরীক্ষা। তবে ব্যক্তিগত বৃত্তে ঘনিষ্ঠতা যতই থাক, দুজনেই যুদ্ধে নেমে বললেন 'বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী'। 

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার লড়াই তৃণমূলের প্রার্থী জুন মালিয়া আর বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালের। দুজনেই সেলিব্রিটি। তাই প্রথম থেকেই নজরে এই কেন্দ্র। জুনের কাছে জানা গেল, অগ্নিমিত্রার সঙ্গে প্রায় ২০ বছরের সম্পর্ক তাঁর। খুবই ভাল বন্ধু তাঁরা। এবার প্রথম একে অন্যের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সামিল হলেন। বললেন, "মেদিনীপুরে আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করব। তবে কেউ কাউকে কোনও কু-কথা বলব না। ব্যক্তিগত আক্রমণও একেবারেই নয়। যা হবে পুরোটাই রাজনীতির লড়াই।"

আর অগ্নিমিত্রা বললেন, "জুনের সঙ্গে তো আমার লড়াই নেই। আমার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি-আদর্শের বিরুদ্ধে। ওঁর দলের প্রার্থী হয়েছেন জুন। যে কেউ হতে পারতেন। তাই এখানে বন্ধুর বিরুদ্ধে আমার লড়াই নয়। তৃণমূলকে হারাতে চাই আমি।" 

সে যাই হোক, রাজনীতির এই লড়াই ব্যক্তিগত সম্পর্কে কতটা প্রভাব ফেলতে পারে! সেই প্রশ্নের জবাবে জুনের উত্তর, "কোনও প্রভাবই ফেলবে না। আমরা দুটো মানুষ যা ছিলাম তাই থাকব। রাজনীতির আলাদা দুটো প্ল্যাটফর্ম থেকে লড়াই করছি আমরা। এর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের তো কোনও তুলনা আসে না। জ্যোতি বসুর সঙ্গে তো দারুণ বন্ধুত্ব ছিল সিদ্ধার্থশঙ্কর রায়ের। রাজনৈতিক ভাবনায় দুজনে ছিলেন সম্পূর্ণ আলাদা মেরুর মানুষ। সেটা আমরাই বা রাখতে পারব না কেন!" আর অগ্নিমিত্রা বলছেন, "বন্ধু বন্ধুই। এসব নিয়ে ভাবছিই না।"

দিন যত গড়াচ্ছে ততই বাংলায় দাবদাহ বাড়ছে। ভোটের গোটা মরশুমেই পুড়বে বাংলা। তাই শরীরের দিকে নজর রেখেই লড়াইয়ের প্রস্তুতি জারি রাখতে একে অপরকে পরামর্শ দিলেন।


```