Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে?

শীত পড়তেই বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে কচ্ছপ, ফাঁদ পেতে চোরা কারবারীদের ধরল বন দফতর

ক্রেতা সেজে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর অবশেষে ফাঁদ পেতে ২০০টি জীবিত কচ্ছপ এবং প্রচুর পরিমাণে মৃত কচ্ছপ উদ্ধার করলেন বন দফতরের কর্তারা।

শীত পড়তেই বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে কচ্ছপ, ফাঁদ পেতে চোরা কারবারীদের ধরল বন দফতর

ফাইল ছবি।

শেষ আপডেট: 25 December 2024 17:25

দ্য ওয়াল ব্যুরো: শীত পড়তেই বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে কচ্ছপ! এ খবর পৌঁছেছিল বন দফতরের কাছেও। 

ক্রেতা সেজে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর অবশেষে ফাঁদ পেতে ২০০টি জীবিত কচ্ছপ এবং প্রচুর পরিমাণে মৃত কচ্ছপ উদ্ধার করলেন বন দফতরের কর্তারা। একই সঙ্গে কচ্ছপ বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতারও করেছেন বনকর্মীরা। ঘটনায় আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিন বনগাঁ সোশাল ফরেস্ট রেঞ্জের গাইঘাটার পাঁচপোতা বাজার, বনগাঁ থানার বাজার এবং বনগাঁ নিউমার্কেট বাজারে অভিযান চালায় বন দফতর। ঘটনাস্থল থেকে তাপস হালদার, সুব্রত হালদার এবং অঞ্জলি মাঝিকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে তাপস ও সুূব্রতর বাড়ি বনগাঁতে আর অঞ্জলির বাড়ি গাইঘাটায়।

বন দফতর সূত্রের খবর, বিভিন্ন এলাকা থেকে কচ্ছপ সংগ্রহ করে এরা বনগাঁ এবং সংলগ্ন বাজারে চড়া দামে বিক্রি করতো। শীতকাল পড়ে যাওয়ায় বাজারে কচ্ছপের মাংসের চাহিদাও তুঙ্গে। সম্প্রতি এ খবর পাওয়ার পর ক্রেতা সেজে রেকি করে আসেন তদন্তকারীরা। তারপরই বড়দিনের সকালে অভিযান চালিয়ে প্রচুর কচ্ছপ-সহ তিনজনকে পাকড়াও করা হয়। চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 


```