Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ধ্বংসস্তূপে চাপা পড়েছে কুকুর, পরম যত্নে বাঁচালেন উদ্ধারকারীরা! ভিডিও দেখে জল আসবে চোখে

দ্য ওয়াল ব্যুরো: গত সোমবার রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিরিয়া লাগোয়া তুরস্ক (Turkey Earthquake)। তারপর কেটে গেছে ৬ দিন। এই কদিনে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই ধ্বংসস্তূপ

ধ্বংসস্তূপে চাপা পড়েছে কুকুর, পরম যত্নে বাঁচালেন উদ্ধারকারীরা! ভিডিও দেখে জল আসবে চোখে

শেষ আপডেট: 12 February 2023 17:33

দ্য ওয়াল ব্যুরো: গত সোমবার রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিরিয়া লাগোয়া তুরস্ক (Turkey Earthquake)। তারপর কেটে গেছে ৬ দিন। এই কদিনে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০ হাজার মানুষের মৃতদেহ। রাষ্ট্রপুঞ্জের অনুমান, মৃতের সংখ্যা ছাড়াতে পারে ৫০ হাজার। জীবিত অবস্থাতেও উদ্ধার করা হয়েছে বহু মানুষকে। তবে শুধু মানুষই নয়, ভয়াল ভূমিকম্পে ভেঙে পড়া বাড়িঘরের নীচে চাপা পড়েছিল চারপেয়েরাও। তারা কেউ ভূমিকম্প-বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের পোষ্য ছিল। কেউ আবার রাস্তাতেই থাকত। ইট-বালি-কাঠ-পাথরের ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে থাকা কুকুর-বিড়ালদেরও বের করে আনছেন উদ্ধারকারীরা (Animal rescue)। অবলা জীবদের উদ্ধার করার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখে আবেগে চোখে জল নেটিজেনদের।

ধ্বংসাবশেষের তলা থেকে কুকুর, বিড়াল এবং অন্যান্য অবলা প্রাণীদের উদ্ধার করার একাধিক ভিডিও টুইটার সহ বিভিন্ন সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তার মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভূমিকম্পের ২ দিন পর একটি সাদা রঙের পুডল কুকুরকে ভেঙে পড়া বাড়িঘরের নীচ থেকে বের করে আনছেন উদ্ধারকারী দলের সদস্যরা (Dog rescued)। তুলে আনার পর তাকে জল খাওয়ানো হয়। তারপর একটু ধাতস্থ হয় কুকুরটি।

https://twitter.com/NineNewsNancy/status/1623570831681921026

অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মা-কুকুরকে ভেঙে পড়া ইট-সিমেন্টের চাঙড়ের তলা থেকে বের করে আনেন এক ব্যক্তি। কিন্তু তারপরেও শান্ত হচ্ছিল না কুকুরটি। হবেই বা কী করে, তার সদ্যোজাত সন্তান তখনও ধ্বংসস্তূপের ভিতর চাপা পড়ে রয়েছে যে! শেষমেশ পাথর, ইটের চাঁই সরিয়ে তার একদম ছোট্ট একটি ছানাকে বের করে আনেন ওই ব্যক্তি। তারপরেই শান্ত হয়ে বসে সন্তানকে দুধ খাওয়াতে শুরু করে মা-কুকুরটি।

https://twitter.com/RandaHabib/status/1623522200111222795

অন্য আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে উদ্ধার কাজের ষষ্ঠ দিনে দক্ষিণ তুরস্কের একটি ধ্বংসস্তূপের ভিতর থেকে মা-কুকুর ও তার ২টি ছানাকে বের করে আনছেন সাহায্যকারীরা। ধ্বংসাবশেষ থেকে বের করে আনার পর কুকুরগুলিকে খাবার এবং জল দিতে দেখা যায় উদ্ধারকারী দলের সদস্যদের।

https://twitter.com/Allergic2Masks/status/1624576202886246400

বিড়াল এবং কুকুর নাকি পরস্পরের শত্রু। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকার আতঙ্ক গ্রাস করেছে অবলা এই প্রাণীগুলিকেও। শত্রুতা ভুলে পরস্পরকে আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারাও। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্ধারকারীরা বের করে আনার পরেও একটি কুকুর এবং একটি বিড়াল দুজন দুজনকে জাপটে আঁকড়ে বসে রয়েছে, চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সত্যিই যে বেঁচে আছে, যেন বিশ্বাসই করে উঠতে পারছে না তারা।

https://twitter.com/ugonenews/status/1624373891652001792

'তুমি তো মিরাকেল'! প্রায় ১৫০ ঘণ্টা পরে তুরস্কের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০ বছরের মেয়ে


```