Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

লম্বা সুড়ঙ্গ লালকেল্লা পর্যন্ত! বিপ্লবীদের ফাঁসিতে ঝোলানোর গোপন পথ আবিষ্কার

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার ৭৫ বছর উদযাপন চলছে দেশ জুড়ে। তার মাঝেই ব্রিটিশ শাসনের (British Rule) অন্ধকারময় সেই দিনগুলোর সাক্ষী অন্ধকার এক সুড়ঙ্গের খোঁজ মিলল দিল্লি বিধানসভায় (Delhi Vidhansabha)। বৃহস্পতিবার এই সুড়ঙ্গের (Tunnel) খবর চাউর হতে

লম্বা সুড়ঙ্গ লালকেল্লা পর্যন্ত! বিপ্লবীদের ফাঁসিতে ঝোলানোর গোপন পথ আবিষ্কার

শেষ আপডেট: 3 September 2021 07:41

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার ৭৫ বছর উদযাপন চলছে দেশ জুড়ে। তার মাঝেই ব্রিটিশ শাসনের (British Rule) অন্ধকারময় সেই দিনগুলোর সাক্ষী অন্ধকার এক সুড়ঙ্গের খোঁজ মিলল দিল্লি বিধানসভায় (Delhi Vidhansabha)। বৃহস্পতিবার এই সুড়ঙ্গের (Tunnel) খবর চাউর হতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভূপেশ বাগেলের বিরুদ্ধে বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্য, 'যদি আমরা থুতু ফেলি...' জানা গেছে, দিল্লি বিধানসভা ভবন থেকে শুরু করে এই গোপন সুড়ঙ্গ চলে গিয়েছে একেবারে লালকেল্লা পর্যন্ত। ব্রিটিশরা গোপনে বিপ্লবীদের চালান করার জন্য এই সুড়ঙ্গপথ ব্যবহার করত। এতদিন তা অনাবিষ্কৃত ছিল। দিল্লি বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েল জানিয়েছেন, ব্রিটিশরা এই সুড়ঙ্গ দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের যাতায়াত করাত, যাতে তারা প্রত্যাঘাত না করতে পারে, তাই সাবধানতাবশত এটা করা হত। বিধানসভা ভবন থেকে একটি সুড়ঙ্গ পথ যে লালকেল্লা পর্যন্ত গেছে, তা দিল্লিতে লোকমুখে অনেক দিন ধরেই প্রচলিত ছিল। গোয়েল আরও জানিয়েছেন, তিনি যখন ১৯৯৩ সালে প্রথম বিধায়ক হয়েছিলেন তখনও তিনি এই সুড়ঙ্গের জনশ্রুতি শুনেছিলেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তার দেখা মেলেনি। তবে বৃহস্পতিবার সবে এই ঐতিহাসিক সুড়ঙ্গের মুখটির খোঁজ মিলেছে। এখন আর বেশি খোঁড়াখুড়ি করতে চাইছেন না বিশেষজ্ঞরা। এটাই যে লালকেল্লা পর্যন্ত বিস্তৃত জনশ্রুতির সেই সুড়ঙ্গ তা নিয়ে কোনও সন্দেহ নেই। সুড়ঙ্গের ভিতরের অনেক অংশই এখন আর অক্ষত অবস্থায় পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে। কারণ পাতাল রেলের জন্য তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ আমলে দিল্লির বিধানসভাকেই প্রধান প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করত ব্রিটিশরা। কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করার পর এই ভবনকে একটি আদালতে পরিণুত করা হয়েছিল। আর সেই আদালতেই লালকেল্লা থেকে বন্দি বিপ্লবীদের ধরেবেঁধে নিয়ে আসা হত। সেখানে ফাঁসিকাঠও ছিল বেশ কিছু। হঠাৎ কীভাবে গোপন এই সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেল? গোয়েল জানিয়েছেন আমরা সকলেই জানতাম এখানে ফাঁসিকাঠ রয়েছে। কিন্তু আমরা কখনও সেসব বেশি ঘাঁটাঘাটি করিনি। এবছর স্বাধীনতার ৭৫ তম উদপযাপন, তাই সব ঘেঁটে দেখা হচ্ছে। তাতেই এই গোপন সুড়ঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```