Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

জ্যোতিপ্রিয় বিভ্রান্ত করার চেষ্টা করছেন! আয়কর বিভাগের শরনাপন্ন হচ্ছে ইডি, সূত্র

দুর্নীতির তদন্তে নেমে ইডি জানতে পারে, চালকল মালিক বাকিবুর রহমানের কাছ থেকে ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন জ্যোতিপ্রিয়। এমনকী কোনও সুদ ছাড়াই মন্ত্রীকে ওই টাকা দিয়েছিলেন বাকিবুর। সূত্রের খবর, জমা দেওয়া এই ঋণের আয়কর জমা দেওয়া নিয়েই তদন্তকারীদের বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন জ্যোতিপ্রিয়।

জ্যোতিপ্রিয় বিভ্রান্ত করার চেষ্টা করছেন! আয়কর বিভাগের শরনাপন্ন হচ্ছে ইডি, সূত্র

শেষ আপডেট: 13 November 2023 16:05

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রীর জমা দেওয়া তথ্য নিয়ে এবার সংশয় তৈরি হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অন্দরে।

দুর্নীতির তদন্তে নেমে ইডি জানতে পারে, চালকল মালিক বাকিবুর রহমানের কাছ থেকে ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন জ্যোতিপ্রিয়। এমনকী কোনও সুদ ছাড়াই মন্ত্রীকে ওই টাকা দিয়েছিলেন বাকিবুর। সূত্রের খবর, জমা দেওয়া এই ঋণের আয়কর জমা দেওয়া নিয়েই তদন্তকারীদের বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন জ্যোতিপ্রিয়।

বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে আয়কর দফতরের সঙ্গে যোগাযোগ করছেন ইডির তদন্তকারীরা। কারণ, বছরের মোট আয়ের টাকার ওপরই আয়কর দিতে হয়। ঋণ নেওয়া টাকার ক্ষেত্রে আয়কর জমা দেওয়া যায় না। অথচ বাকিবুরের কাছ থেকে নেওয়া ঋণের টাকার ওপরেও জ্যোতিপ্রিয় নাকি আয়কর জমা দিয়েছেন, তদন্তকারীদের জমা দেওয়া তথ্যে এমনটাই জানিয়েছেন মন্ত্রী।

তদন্ত প্রক্রিয়া বিভ্রান্ত করার জন্যই মন্ত্রী এমন কর্মকাণ্ড করেছেন কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে এ বিষয়ে অর্থনীতি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ইডি কর্তারা। তাঁরাও জানিয়েছেন, ইডির ভাবনা ভুল নয়। এবার এই বিষয়ে নিশ্চিত হতে আয়কর বিভাগের সঙ্গে যোগাযোগ করতে চলেছেন তদন্তকারীরা।

রেশন দুর্নীতির তদন্তে নেমে গত ১৩ অক্টোবর চালকল মালিক বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। সেই সময় জ্যোতিপ্রিয় দাবি করেছিলেন, “কে বাকিবুর? ওই নামে কাউকে চিনি না!” যদিও গ্রেফতারের পর ধীরে ধীরে বাকিবুরকে ‘চিনতে’ পারছেন মন্ত্রী, দাবি তদন্তকারী সংস্থার। বাকিবুর-জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠতা নিয়েই ইতিমধ্যে আদালতে একাধিক নথি পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


```