Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বন্ধুর মুখে রড ঢুকিয়ে খুনের চেষ্টা! আটক দুই তরুণ

মদ্যপানের আসরে ঝগড়া। মুখে রড ঢুকিয়ে এক বন্ধুকে খুনের চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে ডোমজুর থানা এলাকায়। পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

বন্ধুর মুখে রড ঢুকিয়ে খুনের চেষ্টা! আটক দুই তরুণ

শেষ আপডেট: 29 October 2023 18:40

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: মদ্যপানের আসরে ঝগড়া। মুখে রড ঢুকিয়ে এক বন্ধুকে খুনের চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে ডোমজুর থানা এলাকায়। পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

ডোমজুর নিবড়া দাসপাড়া এলাকায় সঞ্জীব ধারার বাড়িতে মদ্যপানের আসর বসেছিল। সঞ্জীবের দুই বন্ধু বাপ্পাই নস্কর ও তন্ময় দাস এক সঙ্গে মদ্যপান শুরু করে। এরপরেই কোনও একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় তন্ময় দাসকে রড দিয়ে আঘাত করে বাপ্পা। তন্ময়ের মুখের মধ্যে রড ঢুকিয়ে খুনের চেষ্টা করে বলে ওই তরুণের বিরুদ্ধে অভিযোগ।

রক্তাক্ত অবস্থায় তন্ময়কে বাড়ির বাইরে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। ডোমজুর থানার পুলিশকে ডেকে পাঠান হয়। পুলিশ ওই তরুণকে উদ্ধার করে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে। আশঙ্কাজনক অবস্থায় তন্ময় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। 

পুলিশ সঞ্জীব ও বাপ্পাইকে আটক করেছে। কী কারণে এই ঘটনা তারা ঘটাল, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুজনকে। অভিযুক্ত সঞ্জীব ধারা জানিয়েছেন, তিনি রাত দশটা নাগাদ কারখানায় চলে যান। পরে আরও অন্য বন্ধুরা সেখানে এসে অনেক রাত অবধি মদ্যপান করছিল। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তিনি জানেন না ।


```